মঙ্গল গ্রহে রোদ কেমন! প্রথম সূর্যরশ্মির ছবি তুলে চমকে দিল নাসার কিউরোসিটি রোভার
পৃথিবীর এক কাছের গ্রহ মঙ্গল আজও রহস্যময় হয়ে রয়েছে মহাকাশ বিজ্ঞানীদের কাছে। বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা লাল গ্রহের রহস্য ধীরে ধীরে উন্মোচিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গল গ্রহে রোদ উঠেছে। এই প্রথম সূর্যরশ্মির সেই ছবি তুলে তাক লাগিয়ে দিল নাসার কিউরোসিটি রোভার। সম্প্রতি নাসার কিউরোসিটি রোভার মঙ্গলের বুকে রোদের ছবি তুলে পাঠিয়েছে। নাসা সেই ছবি সম্প্রতি পোস্ট করেছেন টুইটারে। বিজ্ঞানীদের কাছে এই ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

লাল গ্রহের রহস্য ধীরে ধীরে উন্মোচনের চেষ্টা
পৃথিবীর এক কাছের গ্রহ মঙ্গল আজও রহস্যময় হয়ে রয়েছে মহাকাশ বিজ্ঞানীদের কাছে। বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা লাল গ্রহের রহস্য ধীরে ধীরে উন্মোচিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মহাকাশযানের পাঠানো বিভিন্ন ভিডিও ছবি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা চালাচ্ছেন লাল গ্রহ মঙ্গলকে।
|
মঙ্গলের আকাশে সূর্যের রশ্মি ক্যাপচার
সেইমতোই নাসার কিউরোসিটি রোভার মঙ্গলের আকাশে সূর্যের রশ্মি ক্যাপচার করেছে। চিত্রটি নাসার মার্স কিউরোসিটি রোভারের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করা হয়েছে। সেইসঙ্গে ক্যাপশনও দেওয়া হয়েছে টুইটার পোস্টে। সেখানে লেখা হয়েছে, এই প্রথম মঙ্গলে সূর্যের রশ্মির ছবি ধরা পড়ল ক্যামেরায়ে। গত মাসে সূর্যাস্ত দেখেছিলাম, তারপর দর্শনীয় এই রশ্মি ক্যাপচার করেছি আমরা।

গোধূলিতে তোলা সৌররশ্মির ছবি
কিউরিওসিটি মার্স রোভার একটি প্যানোরামিক চিত্র ধারণ করেছে৷ ধূসর মঙ্গলগ্রহের আকাশের সঙ্গে মঙ্গলের পৃষ্ঠের অন্ধকার দিগন্ত। গোধূলিতে তোলা সৌররশ্মির ছবি। সূর্যাস্তের সময় মেঘের মধ্য দিয়ে উজ্জ্বল সাদা, সবুজ এবং গোলাপী আভাযুক্ত 'সূর্যের রশ্মি' প্রদর্শন করে। বিভিন্ন আলো ঊর্ধ্বমুখী দিগন্ত থেকে বাইরের দিকে বিকিরণ করে। এই প্যানোরামাটি পৃথিবীতে পাঠানো ২৮টি চিত্রের সঙ্গে একত্রিত করা।

অবিশ্বাস্য ঘটনায় বিস্ময় প্রকাশ
মঙ্গলের এই সৌররশ্মির ছবি শেয়ার করার পর কয়েক ঘন্টার মধ্যে এই পোস্টটি সাড়ে তিন লক্ষ ভিউ পেয়েছে। এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একইসঙ্গে পোস্টটি চার হাজার লাইকও পেয়েছে। অনেকে এই শেয়ারের প্রতিক্রিয়ায় বিভিন্ন মন্তব্য পোস্ট করেছেন। টুইটার ব্যবহারকারীরা নানা প্রতিক্রিয়া এই অবিশ্বাস্য ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।

অবিশ্বাস্য! এটা বিশ্বাস করা কঠিন
একজন লিখেছেন, "অত্যাশ্চর্য!" আবার একজন লিখেছেন, "অবিশ্বাস্য! এটা বিশ্বাস করা কঠিন যে আমরা অন্য গ্রহে সূর্য রশ্মির এমন স্পষ্ট চিত্র দেখছি। নাসার এই কীর্তিকে স্যালুট জানিয়েছেন। আবার এই ছবিকে শ্বাসরুদ্ধকর এবং সুন্দর বলে ব্যাখ্যা করে একজন জানিয়েছেন, আমাদের এই চমৎকার ছবি দেওয়ার জন্য নাসারকে এবং নাসার বিজ্ঞানীদের ধন্যবাদ। একজন লিখেছেন, যখন আমি ছোট ছিলাম, আমি সবসময় কল্পনা করতাম যে, অন্য গ্রহে কেমন হবে। কখনও ভাবিনি যে আমি আসলে এরকম কিছু দেখতে পাবো।
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications