বৃহস্পতি ৭০ বছরে একবার পৃথিবীর সবথেকে কাছে আসে, নাসা জানাল দিনক্ষণ

বৃহস্পতি ৭০ বছরে একবার পৃথিবীর সবথেকে কাছে আসে, নাসা জানাল দিনক্ষণ

এমন ঘটনা জীবনে দু-বার দেখতে পান বিশ্বের কমসংখ্যক মানুষই। ৭০ বছরে একবার পৃথিবীর সবথেকে কাছে আসে বৃহস্পতি। অর্থাৎ বেশিরভাগ মানুষই একবার মাত্র দেখতে পান বৃহস্পতির এই কাছে আসা। নাসা সম্প্রতি প্রকাশ করেছে তারিখ। কোন তারিখে সবথেকে কাছে আসবে বৃহস্পতি। সেদিন আর বেশি দূরে নয়!

বৃহস্পতি পথিবীর নিকটতম অবস্থানে আসছে

বৃহস্পতি পথিবীর নিকটতম অবস্থানে আসছে

আগামী সপ্তাহে বৃহস্পতি ও পৃথিবী ৭০ বছরের মধ্যে সবথেকে কাছাকাছি আসছে। কখন কীভাবে বৃহস্পতি গ্রহকে দেখা যাবে, তা জানিয়েছে নাসা। আকাশ পরিদর্শকরা পরের সপ্তাহে বৃহস্পতিকে তার শীর্ষে দেখার অনন্য সুযোগ পাবেন। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি পথিবীর নিকটতম অবস্থানে আসছে। এবং বৃহস্পতি বিপরীত দিকে যাওয়ার জন্য প্রস্তুত।

পৃথিবীকে স্বাভাবিকের থেকে উজ্জ্বল ও বড় দেখায়

পৃথিবীকে স্বাভাবিকের থেকে উজ্জ্বল ও বড় দেখায়

নাসা জানিয়েছে, পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সূর্য পশ্চিমে অস্ত যায় আর পূর্বদিকে উদিত হয়। কিন্তু পৃথিবী যেমন সূর্যের বিপরীত অবস্থানে যায়, তেমনই বৃহস্পতিও এমন অবস্থান দেখা যায়। প্রতি ১৩ মাসে ঘটে এই ঘটনা। তখন গ্রহটিকে স্বাভাবিকের থেকে উজ্জ্বল ও বড় দেখায়।

৭০ বছরের ব্যবধানে বৃহস্পতি গ্রহ পৃথিবীর ঘনিষ্ঠ হয়

৭০ বছরের ব্যবধানে বৃহস্পতি গ্রহ পৃথিবীর ঘনিষ্ঠ হয়

এভাবেই সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি পৃথিবীর নিকটতম অবস্থানে আসবে। এটি একটি বিশেষ ঘটনা। এবং এটা শীঘ্রই ঘটতে চলেছে। ৭০ বছরের ব্যবধানে বৃহস্পতি গ্রহ পৃথিবীর ঘনিষ্ঠ হবে। ফলস্বরূপ পৃথিবী এবং বৃহস্পতি সারা বছর ধরে বিভিন্ন দূরত্বে তাঁদের ঘূর্ণন শেষ করে। কারণ সূর্যের চারপাশে তাদের কক্ষপথ পুরোপুরি গোলাকার নয়।

বৃহস্পতিকে পৃথিবীর সবথেকে কাছে দেখা যাবে কবে

বৃহস্পতিকে পৃথিবীর সবথেকে কাছে দেখা যাবে কবে

বৃহস্পতি ও পৃথিবীর ঘূর্ণন স্থান মিলে যায় প্রতি ৭০ বছর অন্তর। তখনই দুই গ্রহ কাছাকাছি আসে। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব হয় ৫৮৪ মিলিয়ন কিলোমিটার। আর পৃথিবী ও বৃহস্পতি সবথেকে বেশি দূরত্ব ৬০০ মিলিয়ন কিলোমিটার। এই অবস্থায় বৃহস্পতিকে পৃথিবীর সবথেকে কাছে দেখা যাবে ২৬ সেপ্টেম্বর। ওইদিন সবথেকে উজ্জ্বল দেখা যাবে পৃথিবীকে।

কীভাবে দেখা যাবে বৃহস্পতি ও তার উপ গ্রহদের

কীভাবে দেখা যাবে বৃহস্পতি ও তার উপ গ্রহদের

নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের একজন জ্যোতির্পদার্থবিজ্ঞানী গবেষক অ্যাডাম কোবেলস্কি পরামর্শ দিয়েছেন ভালো দূরবিনের সাহায্য। সেইসঙ্গে তিন বা চারটি গ্যালিলিয়ান উপগ্রহও দৃশ্যমান হবে। ভালো করে দেখার জন্য জুপিটারের গ্রেট রেড স্পট এবং ব্যান্ডগুলি ধরতে অন্তত ৪ ইঞ্চি বড় টেলিস্কোপের প্রয়োজন হতে পারে।

বৃহস্পতির দৃশ্যমানতা উন্নত করতে

বৃহস্পতির দৃশ্যমানতা উন্নত করতে

নীল পরিসরের কিছু ফিল্টার বৃহস্পতির এই বৈশিষ্ট্যগুলির দৃশ্যমানতা উন্নত করতে পারে। সেই কারণে কোবেলস্কি পরামর্শ দেন অন্ধকার ও মেঘহীন আকাশ থেকে এই দৃশ্য স্পষ্ট দেখা যাবে। ২৬ সেপ্টেম্বরের কয়েকদিন আগে বা কয়েকদিন পরে তা দেখা যেতে পারে স্পষ্টভাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+