Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভিনগ্রহীরা কি কোনোদিন সত্যিই পৃথিবীতে আসতে পারে, ইউএফও নিয়ে চর্চায় নাসার ব্যাখ্যা

কবে ভিনগ্রহীরা আসবেন পৃথিবীতে, পথ চেয়ে বসে রয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। মহাকাশে ভিনগ্রহী তথা এলিয়েনদের সংকেত দিতে নানা চেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু ভিনগ্রহীদের কোনো সাড়া মেলেনি। এই পরিস্থিতি ইউএফও নিয়ে চর্চায় নাসা ব্যাখ্যা দিন ভিনগ্রহীদের পৃথিবীমুখো হওয়া নিয়ে।

ইউএফও নিয়ে মাঝেমধ্যেই জল্পনা তৈরি হয়। ইউএফও বা মহাকাশে অজানা ওই বস্তু আসলে কী, তা কি ভিনগ্রহীদের কোনো সংকেত? সত্যিই কি ভিনগ্রহী কোনো প্রাণী পৃথিবীর নাগালে আসে? শতাব্দী প্রাচীন এই আলোচনা চলছে। বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন।

ভিনগ্রহীরা কি কোনোদিন পৃথিবীতে আসতে পারে, ব্যাখ্যা নাসার

এযাবৎকাল ইউএফও নিয়ে ৮০০টিরও বেশি তথ্য সংগ্রহ করেছে আমেরিকা। কিন্তু সবকটি তথ্যই বলছে, তা এলিয়েন বা ভিনগ্রহী কোনো বস্তু ছিল না। বিস্তর পরীক্ষা-নিরীক্ষার পরে দেখা গিয়েছে, বেশিরভাগই কোনো না কোনো প্রাকৃতিক ঘটনার সঙ্গে জড়িত। কিংবা জানা গিয়েছে, তা কোনো পরিচিত মহাকাশযান, যা পৃথিবী থেকেই প্রেরণ করা হয়েছে।

তবু এরপরও বেশ কয়েকটি দৃশ্যমান বস্তু নিয়ে সন্দেহের অবকাশ রয়ে গিয়েছে। সেগুলির উত্তর খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাসা জানিয়েছে, সেগুলি নিয়ে এখনও গবেষণা চলছে। অজানা বিস্ময়কর ঘটনার ব্যাখ্যা খোঁজতে নাসা প্যানেল পর্যন্ত তৈরি করেছে। সম্প্রতি সেই প্যানেলের সভাতেই নাসার বিজ্ঞানীরা এই বার্তা দেন।

ভিনগ্রহীরা কি কোনোদিন পৃথিবীতে আসতে পারে, ব্যাখ্যা নাসার

নাসার ওই সভায় ইউএফও নিয়ে যাবতীয় প্রশ্নের সপাট জবাব দিয়েছেন বি্জ্ঞানীরা। আমেরিকার প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে প্রতি মাসে আমাদের কাছে ইউএফও নিয়ে ৫০ থেকে ১০০টিকর মতো নতুন রিপোর্ট জমা পড়ে। কিন্তু এর মধ্যে অজ্ঞান উড়ন্ত বস্তুর সংখ্যা কমই মিলেছে।

আমরিকান প্রতিরক্ষা দফকর জানিয়েছে, মাত্র ২ থেকে ৫ শতাংশ অজানা বস্তু। তা নিয়ে এখনও তদন্ত চলছে। এইদিন এই সভায় নৌবাহিনীর তোলা একটি ভিডিও দেখানো হয়। তাতে আকাশের এক কোণে পরপর কয়েকটি আলোর বিন্দু রয়েছে। ওই বিন্দু কীসের তা এখনও জানা যায়নি।

ভিনগ্রহীরা কি কোনোদিন পৃথিবীতে আসতে পারে, ব্যাখ্যা নাসার

২০২১ সালে পেন্টাগনের একটি রিপোর্ট মোতাবেক মোট ১৪৪টি ইউএফও-র মধ্যে মাত্র একটি বাদে কোনোটিরও ব্যাখ্যা খুঁজে পাননি মহাকাশ বিজ্ঞানীরা। কিন্তু এখন তার উল্টো সুরে কথা বলছে নাসা। নাসা বলছে বেশিরভাগ ইউএফও-ই অজানা বস্তু নয়, তা পরিচিত বস্তু।

নাসার রিপোর্ট এতদি্নকার ধন্দের অবসান ঘটিয়ে দিল। মোটামুটি সিদ্ধান্তে উপনীত হল যে, এলিয়েন বা ভিনগ্রহীরা এখনও কেউ পৃথিবীতে আসেনি। ভবিষ্যতে আসবেন কি না তার কোনো রূপরেখাও এই বৈঠকে জানাতে পারেনি নাসা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+