NASA in Space: গ্রহাণু থেকে পৃথিবীতে ফিরল সবথেকে বড় নমুনা, মহাকাশে কামাল করে দেখাল নাসা
নাসার ক্যাপসুল মহাকাশে পাড়ি দিয়ে গ্রহাণুর নমুনা নিয়ে ফিরল। গ্রহাণু থেকে নাসা পৃথিবীতে ফিরিয়ে নিয়ে এল সবথেকে বড় নমুনা। নাসা এই মিশন উৎক্ষেপণের সাত বছর পরে পৃথিবীতে ফিরিয়ে আনতে পারল গ্রহাণুর নমুনা। বায়ুমণ্ডলের মধ্য দিয়ে একটি জ্বলন্ত বস্তুর অবতরণ হল পৃথিবীতে।
রবিবার উটাহ মরুভূমিতে অবতরণ করে নাসার ক্যাপসুল। তা নিয়ে উৎসাহ ও উন্মাদনা ছিল জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে। শেষপর্যন্ত নাসার ওসিরিস-রেক্স নমুনা রিটার্ন ক্যাপসুলের টাচডাউন হয় পৃথিবীর মাটিতে। তৈরি হয় নয়া ইতিহাস। পৃথিবী থেকে সাত বছর মহাকাশে পরিক্রমা করে নমুনা নিয়ে ফিরতে সম্ভবপর হয় নাসার ক্যাপসুল।

গ্রহাণু বেন্নুর পিছনে এক বিলিয়ন মাইল ছুটে ওই নমুনা সংগ্রহ করতে পেরেছে নাসার ওসিরিস রেক্স ক্যাপস্যুল। ২০২০ সালে বেন্নু থেকে সংগৃহীত নমুনাটি গ্রহণ করতে সক্ষম হয় নাসার মহাকাশযান। মার্কিন মহাকাশ সংস্থার অনুমান, প্রায় ২৫০গ্রাম উপাদান রয়েছে।
ওই অনুমানাটি জাপানি মিশন দ্বারা ফিরিয়ে আনা আগের দুটি গ্রহাণুর নমুনার থেকে অনেক বেশি। নাসার এই গ্রহাণু থেকে নমুনা অবতরণের পর জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, শুধুমাত্র সাত বছরের বা মহাকাশের মধ্য দিয়ে ৩.৯ বিলিয়ন ভ্রমণই নয়, এই সাফল্য পেতে ৪.৫ বিলিয়ন বছর আগের কথা জানতে সাহায্য করবে।
কারণ বেন্নু নামের গ্রহাণু থেকে পাওয়া শিলাগুলি আমাদের জৈব এবং জলের উৎস বুঝতে সাহায্য করবে, যা পৃথিবীতে জীবনের সৃষ্টি কী উপায়ে হল, তা বুঝতেও সাহায্য করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এর আগে নাসা গ্রহাণুকে ভিন্ন পথে চালিত করতে সমর্থ হয়েছিল মহাকাশে। নাসার বিধ্বংসী রোবটযান মহাকাশে গ্রহাণুর সঙ্গে টক্করে পৃথিবীর অভিমুখ থেকে সরিয়ে দিয়েছিল। আত্মঘাতী অভিযানে নাসার রোবটযান ধ্বংসলীলা চালিয়ে সে ক্ষেত্রে সফল হয়।
বর্তমানে মানবসভ্যতাকে রক্ষা করার জন্য নমুনা সংগ্রহে সফল হল নাসার ক্যাপসুল। মহাকাশে বেন্নু গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করে ফেরার পথে বাধার মুখে পড়েও সফল হল নাসা। ডার্ট মিশনের পর ওসিরিস রেক্স মিশন সফল। অক্টোবরে আবার তারা যাবে সিক্সটি সাইক্লে মিশনে।
পৃথিবী অভিমুখে ধেয়ে আসা যে সব গ্রহাণু মানব সভ্যতার পক্ষে ভয়াবহ হতে পারে, সেইসব গ্রহাণুকে মহাকাশে ধ্বংস করার লক্ষ্যেই নাসা গবেষণা চালাচ্ছে। কখনও কখনও গ্রহাণু এমনই সমস্যা করে যে তা মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। এর আগে গ্রহাণু পতনে অবলুপ্তি ঘটেছিল ডাইনোসরের। তাই মানবসভ্যতাকে রক্ষা করতে নাসা বদ্ধপরিকর হয়ে মিশনে নেমেছে।
Today's #OSIRISREx asteroid sample landing isn't just the end of a 7-year, 3.9-billion-mile journey through space. It takes us 4.5 billion years back in time.
— NASA (@NASA) September 24, 2023
These rocks will help us understand the origin of organics and water that may have seeded life on Earth.… pic.twitter.com/sHLRrnWqAg
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান











Click it and Unblock the Notifications