চমকে দেওয়া পোশাকে ব়্যাম্পে হাঁটলেন নরেন্দ্র মোদী! কোথায় হল এই ফ্যাশন শো?
ঝকমকে ফ্যাশন শো৷ ব়্যাম্পে হাঁটছেন পৃথিবীর অন্যতম রাষ্ট্রনেতারা। কে নেই সেই ব়্যাম্পে? আমেরিকার দুই প্রাক্তন রাষ্ট্রপ্রধান বরাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প। আছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন৷ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জংও হাঁটছেন রযাম্পে।
তাক লাগিয়ে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক। তিনিও এই ব়্যাম্পে হেঁটেছেন। তাও আবার কালো চশমা চোখে দিয়ে৷ বিশ্বের তাবড় রাজনৈতিক ব্যক্তিরা ব়্যাম্পে হাঁটলেন৷ এই ঘটনাই তো নাড়িতে দেওয়ার মতো৷ কোথায় হল এই রযাম্প শো? কে উদ্যোগ নিয়েছিলেন এত বড় কর্মকাণ্ডের?

টেক বিলিয়নেয়ার ইলন মাস্ক এই কর্মকাণ্ড ঘটিয়েছেন। তবে বাস্তবে নয়। সবই হয়েছে ভার্চুয়াল মাধ্যমে। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ( এআই) ব্যবহার করা হয়েছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমেই এই ব়্যাম্পে শো করা হয়েছে৷ ইলন মাস্ক এই ভিডিও তৈরি করে আবার গোটা বিশ্বের নজর কেড়েছেন।
এক্স হ্যান্ডেলে ছোট্ট একটি ভিডিও প্রকাশ করেছেন ইলন মাস্ক। আর তাতেই হইচই শুরু হয়ে গিয়েছে৷ বরাক ওবামা, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস, নরেন্দ্র মোদী কে নেই সেই ফ্যাশন শো - তে৷ আর সব থেকে বড় কথা তাঁরা প্রত্যেকেই আছেন আধুনিক ফ্যাশন, স্টাইলের পোশাকে৷
High time for an AI fashion show pic.twitter.com/ra6cHQ4AAu
— Elon Musk (@elonmusk) July 22, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক এখানে অত্যন্ত আকর্ষণীয়। দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীর চোখে কালো চশমা। ঝলমলে বহু বর্ণের একটি লং কোট পরানো হয়েছে তাঁকে৷ পাজামার রঙ হলুদ। আর পায়ে সাদা রঙের স্নিকার্স জুতো৷ লং কোটের ডিজাইন অত্যন্ত নজর কাড়া। জ্যামিতিক আকারে সেই ডিজাইন করা হয়েছে।
কোনও ঘরের রঙ নীল, কোনটার কালো, কোনও অংশের রঙ লাল, কখনও আবার মাঝেমধ্যে রয়েছে সবুজ। এছাড়া পোশাকের অনেকটা অংশ জুড়ে রয়েছে গেরুয়া রঙ।নরেন্দ্র মোদীকে এই পোশাকের সঙ্গে আরও আকর্ষণীয় করেছে কপালের গেরুয়া রঙের টিকা৷ এই টিকা বরাবর যেন জ্বলজ্বল করছে।
এআই ফ্যাশন সপ্তাহের সবচেয়ে আকর্ষণীয় উপাদানগুলির মধ্যে একটি এই ব়্যাম্পে শো৷ এখানে বরাক ওবামাকে অত্যন্ত আকর্ষণীয় স্টাইলে দেখা গিয়েছে। ওবামার একাধিক পোশাক ডিজাইন হয়েছে৷ বিভিন্ন বেশে বরাক ওবামাকে এআই ভিডিওতে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications