লাখ টাকার মাইনে আর নিরাপদ নয়? AI-এর দখলে যেতে পারে বহু কর্পোরেট কাজ, সতর্কবার্তা দিল মাইক্রোসফট

রাত জেগে ল্যাপটপে কাজ থেকে শুরু করে সারাদিন মিটিং আর ক্লায়েন্ট সামলানো, যে চাকরিকে এতদিন 'ড্রিম জব' বলা হত, সেই কাজই এখন চাপের মধ্যে। কারণ, খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। আর অনেক ক্ষেত্রেই এই AI মানুষের বদলে কাজ সামলাতে শুরু করেছে।

AI-

Microsoft-এর এআই প্রধান মুস্তাফা সুলেমান (Mustafa Suleyman) সম্প্রতি সতর্ক করে বলেছেন যে, আগামী ১২-১৮ মাসের মধ্যে অধিকাংশ হোয়াইট কলার কাজ এআই (AI)-এর দখলে যেতে পারে। আর তাঁর এই মন্তব্যে আইটি মহলে ক্রমশ উদ্বেগ বেড়েছে। তার ওপর আবার HSBC-র সাম্প্রতিক রিপোর্টেও বলা হয়েছে যে, সফটওয়্যার সম্পূর্ণ ভাবে বাদ যাবে না ঠিকই, কিন্তু তার ভিতরেই এআই (AI) মস্তিষ্ক হিসেবে কাজ করবে। যার ফলে অনেক নিয়মিত কাজ স্বয়ংক্রিয় হয়ে যাবে।

ভারতের বড় আইটি সংস্থা, ইনফোসিস (Infosys), টিসিএস (TCS), উইপ্রো (Wipro) এবং এইচসিএল টেকনোলজিস (HCL Technologies)-এ মিলিয়ে প্রায় ১৩ লক্ষের বেশি কর্মী কাজ করেন। ইনফোসিসে প্রায় ৩.৩৭ লক্ষ কর্মী, টিসিএসে ৫.৮২ লক্ষ কর্ম, উইপ্রোতে ২.৪২ লক্ষ কর্মী এবং এইচসিএল টেকে ২.২৬ লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। এদের মধ্যে বড় অংশ রিপোর্টিং, ডকুমেন্টেশন, ডেটা অ্যানালাইসিস, টেস্টিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো দায়িত্বে যুক্ত রয়েছেন, যেখানে এআই (AI) দ্রুত জায়গা করে নিচ্ছে।

এদিকে এআই (AI) সংস্থা অ্যানথ্রপিক (Anthropic) তাদের এন্টারপ্রাইজ টুলে এরকম ধরণের অটোমেশন এনেছে, যা শুধুমাত্র পরামর্শ দেয় না, গোটা ব্যবসায়িক কাজের ধাপ সামলাতে পারে। আইনি নথি খতিয়ে দেখা থেকে শুরু করে সেলস প্ল্যান, এসকিউএল (SQL) রিপোর্টিং অথবা ডেটা ভিজ্যুয়ালাইজেশন, এক প্ল্যাটফর্মেই সম্ভব হচ্ছে। এর ফলে এআই (AI) সিস্টেম একাধিক কর্মীর কাজ একাই করে ফেলতে পারছে। ফলে কোম্পানির খরচ কমছে এবং জনবল চাহিদাও কমছে।

ইতিমধ্যেই মাইক্রোসফট পেশাদার-মানের AGI তৈরির দিকে এগোচ্ছে। সেইসঙ্গে ওপেনএআই-এর উপর নির্ভরতা কমিয়ে নিজেদের মডেল তৈরি করছে মাইক্রোসফট। লক্ষ্য একটাই, এন্টারপ্রাইজ গ্রাহকদের সরাসরি এআই (AI) ব্যবস্থার সঙ্গে যুক্ত করা।

তবে সমস্ত কাজই যে এআই (AI) নিয়ে নেবে, তা নয়। যেসমস্ত ক্ষেত্রে সৃজনশীলতা, ক্লায়েন্ট সম্পর্ক, মানুষের বোঝাপড়া অথবা জটিল সিদ্ধান্তের প্রয়োজন পড়বে, সেখানে এখনও পর্যন্ত মানুষের কোনও বিকল্প তৈরি হয়নি। কিন্তু নিয়মিত এবং পুনরাবৃত্তিমূলক কাজের ভবিষ্যৎ যে বদলাতে চলেছে, তা এখন স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+