Smart Phone: মাত্র ১৪৯৯ টাকার মোবাইলে একেবারে ঠাসা ফিচার! কীভাবে দিচ্ছে এই সংস্থা
Smart Phone: মোবাইলপ্রেমীদের ( Mobile) জন্যে সুখবর! ভারতে Super Guru সিরিজের একাধিক ফোন লঞ্চ করল Itel। সংস্থার তিনটি মডেলের ফোন লঞ্চ করেছে।
সেগুলি হল Super Guru 200, Super Guru 400 এবং Super Guru 600। একাধিক ফিচার রয়েছে এই ফোনে। এমনকি UPI পেমেন্টের সুবিধাও পাওয়া যাবে এই ফোন থেকে। আর দাম! তা একেবারে চমকে দেবে। ভাবতেই পারবেন না এত সস্তায় যে ফোন পাওয়া যেতে পারে।

এই প্রতিবেদনে এই Super Guru সিরিজের ফোনগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
- Itel Super Guru 400
Itel এর Super Guru সিরিজের দারুন একটি ফোন! আল্ট্রাস্লিম মেটালিক ডিজাইন দেওয়া হয়েছে সেটিতে। Super Guru 400 সিরিজের ফোনটিতে ২.৪- ইঞ্চের ডিসপ্লে রয়েছে। রয়েছে ক্যামেরা। এমনকি UPI পেমেন্ট সিস্টেম ফোনে আগে থেকে সুবিধা রয়েছে বলে জানা গিয়েছে। সবথেকে বড় ব্যাপার ফিচার ফোনটিতে 1200mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গ্রাহকরা ১৪ দিনের স্ট্যান্ডবাই টাইম পাবেন।
- Itel Super Guru 200
এই ফিচার ফোনটিতে 1200mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গ্রাহকরা ২১ দিনের স্ট্যান্ডবাই টাইম পাবেন। এই ফোনটিতে 1.3MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ইন্টেলের অন্যান্য ফোনের মতো এই ফোনেও UPI পেমেন্ট সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে ১.৮ ইঞ্চের বলে জানা গিয়েছে।
- Itel Super Guru 600
Itel সুপার গুরু সিরিজের এটাও একটি ফিচার ফোন। মেটাল ডিজাইনের সঙ্গে আরামদায়ক গ্রিপ ব্যবহার করা হয়েছে। ফোনে 2.8 ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনে 1900mAh এর ব্যাটারি রয়েছে। যাতে ২০ দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। শুধু তাই নয় 1.3MP এর ক্যামেরা এবং UPI পেমেন্ট সাপোর্ট রয়েছে।
- কত দাম এই ফোনের?
সংস্থা বলছে UPI পেমেন্ট সাপোর্ট শুধু নয়, একাধিক সুবিধা এই ফোনে পাবেন গ্রাহকরা। আর দাম! একেবারে জলের দাম নাকি। সংস্থার ঘোষণা অনুযায়ী Itel Super Guru 200 এর দাম মাত্র 1,499 টাকা। Itel Super Guru 400 এর দাম পড়বে 1,699 টাকা। এবং Itel Super Guru 600 এর দাম পড়বে মাত্র 1,899 টাকা।

ফলে আর দেরি কেন! আজই কিনে ফেলুন এই ফোনগুলির মধ্যে যে কোনও একটা। কিন্তু কিনবেন কোথা থেকে? সংস্থার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। পাশাপাশি রিটেলে যে কোনও দোকান থেকেই Itel Super Guru সিরিজের এই ফোন কেনা যাবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications