Aditya L1: পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে সূর্য-পথে সফল উত্থাপন আদিত্য এল১-এর, লক্ষ্য ল্যাগ্রেঞ্জ ওয়ান পয়েন্ট

পৃথিবীর মায়া কাটিয়ে আর দূরে পৌঁছে গেল ইসরোর আদিত্য এল১। আদিত্য এল১ মহকাশযান ভারতের সূর্য অভিযানে পৃথিবীর পঞ্চম কক্ষপথ উত্থাপন সফলভাবে সম্পাদন করেছে মঙ্গলবার রাতে। এর ফলে পৃথিবীর সঙ্গে টান কাটিয়ে সূর্যের আরও কাছে পৌঁছে যেতে শুরু করে দিল আদিত্য এল১।

চন্দ্রযান ৩ মিশনে চমকপ্রদ সাফল্য সাফল্য পেয়েছে ভারত। চন্দ্রযান তিনের সাফল্যকে মাথায় করে প্রথম সূর্যযান আদিত্য এল১ ১২০ দিনের জন্য যাত্রা করেছে সূর্যের ল্যাগ্রেঞ্জ পয়েন্টে। আদিত্য এল১ পঞ্চম কক্ষপথ উত্থাপন সম্পাদন করার আগেই কাজ করতে শুরু করেছে। বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করছে আদি্ত্য এল-১।

Aditya L1

আদিত্য এল১ চতুর্থ কক্ষপথ উত্থাপন কৌশল সফলভাবে সম্পাদন করার পর স্টেপস যন্ত্রের সেন্সরে পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে সুপার-থার্মাল, শক্তিশালী আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে। ইসরো জানিয়েছে আদিত্য এল১-এর স্টেপস যন্ত্রের পাঠানো তথ্য বিজ্ঞানীদের পৃথিবীর চারপাশের কণার আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করবে।

পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে আদিত্য ক্রমে ছুটে চলেছে সূর্য অভিমুখে। পঞ্চম কক্ষপথ উত্থাপন প্রক্রিয়া সম্পাদন করে ১৯ সেপ্টেম্বর রাতে আদিত্য এল১ পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে চলে যায়। পৃথিবীর মাধ্যকর্ষণ কাটানোর পর শুরু হবে সূর্যের অভিমুখে কাঙ্খিত কক্ষপথ বা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টে পৌঁছনোর প্রক্রিয়া।

আরও ১০২ দিন সময় লাগবে আদিত্য এল১-এর ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছতে। সেই ল্যাগ্রেঞ্জ পয়েন্ট থেকে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে সে। মোট প্রক্রিয়া সম্পাদনে সময় লাগবে ১২০ দিন। ইসরোর তাদের প্রথম সূর্য অভিযানে রকেট লঞ্চ করে ২ সেপ্টেম্বর শনিবার। অর্থাৎ ১৮ দিন হল তা পাড়ি দিয়েছে মহাকাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+