Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কবে মহাকাশে মানুষ পাঠাবে ভারত? দিনক্ষণ জানালেন ইসরো কর্তা

কবে মহাকাশে মানুষ পাঠাবে ভারত? দিনক্ষণ জানালেন ইসরো কর্তা

মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রকল্পের নাম গগনায়ন। ঘোষণার পর থেকেই সেই প্রকল্পের বাস্তবায়নের দিকে তাকিয়ে রয়েছেন ভারতের মানুষ। এবার সেই অপেক্ষার দিন শেষ হতে চলেছে। গগনায়ন প্রকল্পের দিনক্ষণ সম্পর্কে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জানানো হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষামূলকভাবে উড়ান ওড়ানো শুরু হবে।

তিনদিনের জন্য মহাকাশচারীদের মহাকাশে পাঠানো হবে

ইসরোর তরফে আরও জানানো হয়েছে, চিনুক হেলিকপ্টার ও সি-১৭ গ্লোবমাস্টার ব্যবহার করা হবে ক্রু মডিউল পরীক্ষার জন্য। ইসরোর ডিরেক্টর আর উমামহেশ্বরণ জানিয়েছেন, তিনদিনের জন্য মহাকাশচারীদের মহাকাশে পাঠানো হবে গগনায়নের অংশ হিসেবে।

ইন্ডিয়া স্পেশ কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে উমামহেশ্বরণ জানান, বিজ্ঞানীরা ইতিমধ্যেই এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেমের কাটামো বানিয়ে ফেলেছে। মহাকাশচারীরা যখন পৃথিবীর চারপাশে ঘুরবেন, তখন এই সিস্টেমের সাহায্যে পারিপার্শ্বিক পরিবেশ অনুকূল রাখা হবে।

আগামী বছরের ডিসেম্বরে মহাকাশচারীবিহীন মহাকাশযান পাঠাবে ইসরো। তার আগে অন্তত ১৭ রকমের পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে গবেষণা কেন্দ্রের।

অনেক দিন পিছিয়ে গিয়েছে গগনায়ন মিশন

করোনা পরিস্থিতির জেরে অনেক দিন পিছিয়ে গিয়েছে গগনায়ন মিশন। ২০২৪-এর শেষে বা ২০২৫-এর শুরুতে ভারতীয় মহাকাশচারীরা আসল অভিযানের অংশ হবেন বলে মনে করা হচ্ছে।

ইসরো কর্তা জানিয়েছেন, এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেম তৈরি করাটাই সবথেকে কঠিন কাজ। কারণ এমন একটা জায়গায় মহাকাশযান পৌঁছবে যেখানে তাপমাত্রা পৌঁছতে পারে ২০০০ ডিগ্রি সেলসিয়াসে।

ক্রু মডিউল হল সেটাই, যাতে চেপে মহাকাশচারীরা অভিযান করবেন। ৬ মাসের মধ্যেই সেটি তৈরি হয়ে যাবে বলে জানানো হয়েছে।

বেঙ্গালুরুতে তাঁদের ট্রেনিং চলছে

তিনি আরও জানান, ক্রু মডিউল তৈরির সময় অনেক কিছু মাথায় রাখতে হয়েছে। অক্সিজেনের যোগান ঠিক রাখতে হবে, কার্বন-ডাই-অক্সাইড সরাতে হবে। তাপমাত্রা ঠিক রাখতে হবে। কোনও অগ্নিকাণ্ড যাতে না ঘটে যায়, সেই ব্যবস্থাও করতে হবে। তাঁর দাবি, এমন জটিল প্রযুক্তি অন্য কোনও দেশ থেকে পাওয়া সম্ভব নয়। তাঁর দাবি, জটিল হলেও পুরো প্রযুক্তি তৈরি হচ্ছে ভারতেই, শুধু একটু সময় লেগে যাচ্ছে। মহাকাশচারীদের রাশিয়ায় ট্রেনিং-ও সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। আপাতত বেঙ্গালুরুতে তাঁদের ট্রেনিং চলছে। তাঁদের মধ্যে থেকে যোগ্যতম ব্যক্তিকে বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্প সম্পন্ন হলে ভারতবাসীর স্বপ্ন সফল হবে। এর আগে বিভিন্ন মহাকাশ অভিযানে সাফল্য পেয়েছে ইসরো। তবে গগনায়ন সত্যিই এক কঠিন পরীক্ষা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+