INSAT 3DS উৎক্ষেপণ: কেন GSLV F14 রকেটকে ইসরোর 'দুষ্টু ছেলে' বলা হচ্ছে?
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শনিবার সন্ধেয় GSLV F14 মহাকাশযানে ইনস্যাট থ্রিডিসকে উৎক্ষেপণ করবে। আরও সঠিক ও তথ্যপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস পেতে এবং প্রাকৃতিক দুর্যোগের সতর্কতার লক্ষ্যে এই উপগ্রহকে মহাকাশে পাঠানো হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫.৩৫-এ এই উপগ্রহের উৎক্ষেপণের সময় নির্ধারিত রয়েছে। GSLV F14 মহাকাশযান ইনস্যাট থ্রিডিসকে মহাকাশে নিয়ে যাবে। এটি GSLV-র ষোলোতম মহাকাশ মিশন। এই মিশনে অর্থ দিয়েছে আর্থ সায়েন্স মন্ত্রক। এটি দেশের মহাকাশ অগ্রগতির একটি বড় পদক্ষেপ।

ইনস্যাট থ্রিডিস-এর উৎক্ষেপণ ভারতের মহাকাশ সংস্থার জন্য অনেক তাৎপর্য বহন করে। কেননা এটি সমুদ্র পৃষ্ঠের ওপরে হওয়া পরিবর্তন সম্পর্কে তথ্য পাঠিয়ে সঠিক আবহাওয়ার পূর্বাভাস নিয়ে তথ্য দেবে। যা কিনা দুর্যোগ ঠেকাতে সহায়ক হয়ে উঠবে।
ইনস্যাট থ্রিডিস-এর উৎক্ষেপণ ভারতের আবহাওয়ার পূর্বাভাস দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও, এর বাহক GSLV F14 প্রায়ই সমস্যার মধ্যে পড়ে। যে কারণে একে ভারতের মহাকাশ সংস্থার দুষ্টু ছেলে বলা হচ্ছে। GSLV F14 মহাকাশযানটিকে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ভারতের মহাকাশ কর্মসূচির দুষ্টু ছেলে বলে অভিহিত করেছেন।
জিএসএলভি অতীতে উপগ্রহ নিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি ধাক্কা খেয়েছে। পাশাপাশি এটি ৪০ শতাংশ ব্যর্থতার ভারও বহন করছে। এখনও পর্যন্ত মোট ১৫ টি মহাকাশ মিশনের মধ্যে GSLV F14 ছটিতে সমস্যার মুখে পড়েছে। এই মহাকাশযানের সঙ্গে শেষ জড়িত মিশনটি ছিল ২০২৩-এর মে মাসে। সেই মিশন সফল হলেও, তার আগেরটি ব্যর্থ হয়েছিল।
ইসরোর তরপে বলা হয়েছে, শনিবারের মিশনের লক্ষ্য হল আরও ভাল ভাবে আবহাওয়ার পর্যবেক্ষণ করা। যা আগে উৎক্ষেপণ হওয়া উপগ্রহগুলির পরিষেবার ধারাবাহিকতা প্রদান করবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications