গর্ভবতী হলেন বিশ্বের প্রথম AI মন্ত্রী! জন্ম দেবেন ৮৩ সন্তানের, অবাক হচ্ছেন? জানুন 'ডিয়েলা'র সম্পর্কে
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা সম্প্রতি একটি আশ্চর্যজনক ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের প্রথম সরকারি এআই মন্ত্রী ডিয়েলা গর্ভবতী। এই 'AI মানবী' মন্ত্রী কেবল একটি বা দুটি নয় বরং একসঙ্গে ৮৩ সন্তানের মা হতে চলেছে। এই ৮৩ জন এআই শিশু আবার এমপি দের সহায়তা করবে এবং সরকারি কাজকর্ম করবে।

জার্মানির বার্লিনে গ্লোবাল ডায়ালগ (BGD) সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে রামা বলেন, "আজ আমরা ডিয়েলাকে নিয়ে একটি বড় ঝুঁকি নিয়েছি এবং আমরা সফল হয়েছি। তাই প্রথমবারের মতো, ডিয়েলা গর্ভবতী এবং তার ৮৩টি সন্তান হবে।"
একজন এআই মন্ত্রী কীভাবে গর্ভবতী হলেন, এই প্রশ্নটা অনেকের কাছেই অদ্ভুত শোনাচ্ছে। আসলে, ডিয়েলা (Diella) প্রকৃত মানুষ নন, তিনি একজন এআই (AI)। ডিয়েলা (Diella) প্রকৃত গর্ভবতী নন, বরং এটি প্রতীকী এবং রূপকভাবে ইঙ্গিত করে যে ডিয়েলার ৮৩ জন এআই সহকারী সংসদে দায়িত্ব পালন করবেন। এর মানে হল এই শিশুরা প্রকৃত মানুষ নয়, বরং একটি AI প্রোগ্রাম/সিস্টেমের সহকারী এজেন্ট যা এমপিদের সহায়তা করবে। পিএম রামা ইচ্ছাকৃতভাবে এই প্রতীকী বক্তব্য দিয়েছেন। বাস্তবে, কোনও শারীরিক গর্ভধারণ ঘটেনি। এটি কেবল সরকারে AI সিস্টেম সম্প্রসারণের একটি সৃজনশীল উপায়।
রামা ব্যাখ্যা করেছেন যে, এই শিশুরা অথবা সহকারীরা সমস্ত সংসদীয় কাজ নথিভুক্ত করবে এবং যেসব নেতারা কোনো মিটিং-এ যোগ দিতে পারবেন না তাদের আপডেট প্রদান করবে। তিনি বলেন, প্রতিটি এআই শিশু সংসদীয় অধিবেশনে যোগদানকারী এমপিদের সহকারী হিসেবে কাজ করবে, প্রতিটি ঘটনার রেকর্ড রাখবে এবং এমপিদের পরামর্শও প্রদান করবে।
যাতে দেশের সরকারি ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হয় সেটা নিশ্চিত করার জন্য আলবেনিয়া সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে একজন এআই মন্ত্রী নিয়োগ করে। যদিও জানুয়ারি মাসেই সাবেকি পোশাক পরিহিত ডিয়েলা (Diella)-র সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় গোটা দেশের। প্রাথমিকভাবে জানুয়ারিতে ই-আলবেনিয়া পোর্টালে ভার্চুয়াল সহকারী হিসেবে চালু হওয়া ডিয়েলা নাগরিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নথিপত্র পেতে সাহায্য করে।
রামা জনসাধারণের সামনে ডিয়েলাকে পরিচয় করিয়ে দিয়ে তাকে প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে বর্ণনা করেন। যিনি সশরীরে উপস্থিত নন কিন্তু এআই-এর মাধ্যমে উপস্থিত। টেন্ডার সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ডিয়েলা (Diella)-ই গ্রহণ করে
রামা বলেন, "উদাহরণস্বরূপ, যদি আপনি কফি খেতে বাইরে যান, তাহলে ডিয়েলা (Diella)-র শিশুটি আপনাকে বলে দেবে কী বলা হয়েছে এবং আপনি যখন বাইরে থাকবেন তখন কাকে সাড়া দিতে হবে। অথবা আপনি যখন আমাকে ফোন করবেন তখন স্ক্রিনে ডিয়েলা (Diella)-র ৮৩ সন্তানকেও দেখতে পাবেন।" রামা আশা প্রকাশ করেন যে ২০২৬ সালের শেষ নাগাদ সিস্টেমটি সম্পূর্ণরূপে কার্যকর হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications