কোন রাস্তায় ওঁত পেতে রয়েছে ট্রাফিক পুলিশ, জানিয়ে দেবে গুগল ম্যাপ
কড়া হাতে বেঙ্গালুরুতে রাস্তা শাসন করে ট্রাফিক পুলিশ। সকাল থেকেই আইনলঙ্ঘনকারীদের জরিমানা করার কাজ শুরু হয়ে যায়। পুলিশ সাধারণভাবে সেইসব রাস্তাই বেছে নেয়, যেসব রাস্তায় আইনলঙ্ঘন বেশি হয়।
অন্যদিকে, পুলিশ আইনলঙ্ঘনকারীদের ধরলেই, তাঁরাও তর্ক শুরু করে দেন। বেঙ্গালুরুতে গুগল ম্যাপে ট্রাফিক পুলিশের সাধারণ তল্লাশির জায়গাগুলি চিহ্নিত করে ফেলেছেন এক শ্রেণির মানুষ। ফলে গুগল ম্যাপ খুললেই দেখা যায়, কোন রাস্তায় ট্রাফিক পুলিশ রয়েছে।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নিজের এক্স হ্যান্ডেলে গুগল লোকেশনের স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে বলা হয়েছে পুলিশ ইথারে, নদকোঁদ হোগি। বাংলায় অনুমাদ করলে দাঁড়ায়, পুলিশ রয়েছে, দেখে যেও। তবে বেশ কয়েকজব ইতিমধ্যেই এনিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
গুরু মান্দাগাড্ডে নামের একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, শুধু গুগল ম্যাপে police irt টাইপ করুন। এই ধরনের অন্তত দশটি লোকেশন ট্যাগ রয়েছে। যদি কেউ হেলমেট কিংবা বিনা লাইসেন্সে সেইসব রাস্তার দিকে যান, তাহলে তিনি সেই ট্যাগটি দেখতে পাবেন এবং নিজের রাস্তা পরিবর্তন করবেন।
Just type "Police irt" on Google Maps and thank me later 😝😝 pic.twitter.com/abCVAb2wc4
— Guru Mandagadde (@kiraataka_2) July 8, 2024
আবার নেটিজেনরা কোনও ল্যান্ডমার্কে লিখছেন হেলমেচ হাকন্ড বান্নি, পুলিশ ইথারে। যার অনুবাদ করলে দাঁড়ায় দয়া করে হেলমেট পরুন, পুলিস এখানে থাকবে।
অনেক আইনলঙ্ঘনকারী এর মাধ্যমে পুলিশ থেকে দূরে সরে যাওয়ায় অনেকের কাছে ধারণাটি হাস্যকর বলেই মনে হচ্ছে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখছেন, তাঁর মনে আছে এনওয়াইসিতে উবার চালকদের ফোনে একটি অ্যাপ দেখেছিলেন, যা তাদের পুলিস গাড়ির অবস্থান সম্পর্কে সতর্ক করেছিল। আবার একজন ব্যবহারকারী লিখছেন, নাগরিকরা প্রাথমিক দুর্যোগ সতর্কতা ব্যবস্থা তৈরি করেছেন।












Click it and Unblock the Notifications