ফের টুইটারে বড় বদলের ঘোষণা, এবার কী করতে চলেছেন ইলন মাস্ক
টুইটার নিয়ে আবারও বড় ঘোষণা করলেন ইলন মাস্ক। এবার বদলে যেতে পারে টুইটারের পাখির লোগো। এই লোগো দিয়েই পরিচিতি টুইটারের। সেই পরিচিতির লোগোটাই বদলে গেলে প্রভাব পড়বে গ্রাহকদের মধ্যে। এদিকে মাস্কের টুইটারকে চ্যালেঞ্জ জানিয়ে আবার ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ নতুন সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছেন।
জুকেরবার্গের নতুন সোশ্যাল মিডিয়ায় সাইট অনেকটা টুইটারের মতোই শর্ট মেসেজিং সিস্টেম। ইনস্টাগ্রামের সঙ্গে তার যোগ রয়েছে। ইনস্টা অ্যাকাউন্ট থাকলেই সেই মেজেসিং সাইটে অ্যাকাউন্ট খোলা যায়। লঞ্চিংয়ের প্রথম দিনেই ১ কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে জুকের বার্গের এই নতুন সোশ্যাল মিডিয়ায় সাইটে।

তারপরেই নড়ে চড়ে বসেছেন ইলন মাস্ক। একেবারে সরাসরি জুকেরবার্গকে চ্যালে়্জ ছুড়ে দিয়েছেন তিনি। টুইটার কেনার পর থেকে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটে একাধিক পরিবর্তন এনেছেন তিনি। ব্লু টিক উঠিয়ে দেওয়া হয়েছে। ব্লু টিক পেতে গেলে টাকা দিয়ে সাবক্রাইব করতে হচ্ছে গ্রাহকদের। ৯০০ টাকা করে প্রতিমাসে গুণতে হবে তার জন্য। তারপরে আবার টুইটারের পাখির লোগো বদলে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে মাস্ক।
মাস্কের এই সিদ্ধান্ত আরও বড় পদক্ষেপ করবে বলে মনে করছেন গ্রাহকরা। একাধিক জায়গায় ইতিমধ্যেই টুইটার গ্রাহকদের মধ্যে শুরু হয়েছে টানা সমালোচনা। কেন এই ঘটনা ঘটছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ইলন মাস্ক টুইটার নেওয়ার পর একের পর কে পদক্ষেপ গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। এই নতুন সিদ্ধান্তে সেই অসন্তোষ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications