গোপন কথাটি থাক গোপনেই! হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার ‘চ্যাটলক’, কীভাবে ব্যবহার করবেন
গোপন কথাটি গোপন থাকুক এমনটাই কিন্তু সকলে চান। ফোনের মাধ্যমে কারোর সঙ্গে গোপন কথা বললে তা ফোনের মধ্যে থাক, আর যেন অন্য কেউ না জানে এমনটাই চান সকলে। অন্য কেউ তা দেখে পাঁচ কান করুক সেটা কারোরই ভালো লাগে না।
আর যারা এমনটা চান তাঁদের জন্য এবার হোয়াটস অ্যাপ নিয়ে এল এক দারুণ খবর, এবার আপনিও রাখুন আপনার গোপন কথাটি শুধু হোয়াটস অ্যাপে, কিন্তু কীভাবে রাখবেন তাই ভাবছেন, চিন্তা নেই হোয়াটস অ্যাপ নিয়ে এসেছে 'চ্য়াট লক’। কী এই চ্যাট লক, কীভাবেই বা এটি করবেন।

আপনার গোপন কথাগুলি একটি বিশেষ ফোল্ডারে স্টোর করা থাকবে। আপনি কার সঙ্গে কথা বলছেন, কী কথা বলছেন সেটি থাকবে লুকানো অবস্থায়, যা অন্য কেউ জানতে পারবেন না। শুধু তাই নয় আসবে না ম্যাসেজের কোনও নোটিফিকেশনও।
আপনার হোয়াটস আপনি পিন কোড দিয়ে বন্ধ করতে পারেন, তাছাড়া বায়োমেট্রিকেরও ব্যবস্থা রয়েছে। এমন অনেকেই রয়েছেন যারা পরিবারের এমন কারোর সঙ্গে তাঁর ডিভাইস শেয়ার করতে চান তারাও কিন্তু তা করতে পারবেন। আপনার ফোন নিলেও আপনার হাতের আঙ্গুলের ছাপ ছাড়া কেউই আপনার গোপন কথা জানতে পারবেন না।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বর্তমানে প্রাইভেসি সেটিংয়ে একাধিক বিষয় যুক্ত করেছে। যার মধ্যে রয়েছে স্কিনশট ব্লকিং, কে কে আপনার স্ট্যাটাস দেখবেন স্টি দেখানো, তাছাড়াও আপনি বন্ধ রাখতে পারেন আপনার লাস্ট সিন, এবার আবার নয়া সংযোজন হল চ্যাটলক।
আপনি যার সঙ্গে গোপন কথা বলতে চান তাঁর প্রোফাইল ফটোতে যান, আর সেখানে গেলেই আপনি দেখতে চ্যাটলক নামক একটি নতুন অপশন। সেটিতে ক্লিক করুন। এরপর দিন আঙ্গুলের ছাপ না পিনকোড, যা আপনি ছাড়া আর কেউই জানবেন না। তারপর উপভোগ করুন এই চ্যাটলক।
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications