হোয়াটসঅ্যাপেই আইনি সহায়তা! সাধারণ মানুষের জন্য 'Nyaya Setu' চ্যাটবট, কীভাবে ব্যবহার করবেন?
এবার থেকে হোয়াটসঅ্যাপে মিলবে আইনি পরামর্শ। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনি সাহায্য দিতে 'ন্যায় সেতু (Nyaya Setu)' নামে একটি চ্যাটবট চালু করেছে কেন্দ্র সরকার। আইন এবং বিচার মন্ত্রক এক্স (X)-এ এই পরিষেবার কথা জানিয়েছে।

মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই চ্যাটবট ব্যবহার করে নাগরিকরা বিভিন্ন ধরনের আইনি তথ্য এবং প্রাথমিক পরামর্শ পেতে পারবেন। দেওয়ানি এবং ফৌজদারি মামলা, পারিবারিক বিবাদ, বিবাহ সংক্রান্ত সমস্যা, গার্হস্থ্য হিংসা, কর্পোরেট এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়েও এই পরিষেবা পাওয়া যাবে।
এই পরিষেবা ব্যবহার করার জন্য হোয়াটসঅ্যাপে '৭২১৭৭১১৮১৪' নম্বরটি সেভ করতে হবে। নম্বরটি সেভ করার পর 'টেলি-ল (Tele-Law)' নামে চ্যাটবটটি দেখা যাবে। মোবাইল নম্বর যাচাই হলেই 'Nyaya Setu'-র মাধ্যমে এআই-ভিত্তিক আইনি তথ্য এবং দিকনির্দেশ পাওয়া যাবে।
Legal help is now just a message away!
— Ministry of Law and Justice (@MLJ_GoI) January 1, 2026
Nyaya Setu brings 'Ease of Justice' directly to your WhatsApp. Simply verify your mobile number to access a unified interface for legal advice and information. This smart navigation ensures that professional legal assistance is always… pic.twitter.com/ZZBl6rgitA
তবে পরিষেবা চালু হলেও সব ব্যবহারকারী সন্তুষ্ট হননি। অনেকেই প্রযুক্তিগত সমস্যার অভিযোগ তুলেছেন। কারও কারও আবার প্রশ্ন, দেশীয় প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও কেন হোয়াটসঅ্যাপের মতো বিদেশি অ্যাপে এই পরিষেবা চালু করা হল। সমাজ মাধ্যমে কেউ কেউ জানিয়েছেন যে, চ্যাটবট ব্যবহারের সময় বারবার ত্রুটি দেখাচ্ছে।
এদিকে আইন এবং বিচার মন্ত্রক জানিয়েছে যে, 'Nyaya Setu'-র মাধ্যমে বিশেষ করে পারিবারিক বিবাদ, দাম্পত্য সমস্যা এবং গার্হস্থ্য হিংসার মতো বিষয়ে আইনি সাহায্য দেওয়া হচ্ছে।
অন্যদিকে আবার, হোয়াটসঅ্যাপের নতুন অ্যান্ড্রয়েড বেটা আপডেটেও আসছে একাধিক পরিবর্তন। ভার্সন ২.২৬.১.১৮ আপডেটে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই নিজেদের মতো করে টেক্সট স্টিকার তৈরি করতে পারবেন। পাশাপাশি স্টিকারগুলি খোঁজার সুবিধা আরও সহজ করা হয়েছে। এই ফিচার আপাতত কিছু বেটা ব্যবহারকারীর জন্য চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবার জন্য এই ফিচার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications