নক্ষত্র বিস্ফোরিত হয়ে অদৃশ্য হয়ে যায় কীভাবে, জ্যোতির্ফটোগ্রাফার তুলে ফেললেন বিরল চিত্র

নক্ষত্রে বিস্ফোরণ ঘটার পরই তা অদৃশ্য হয়ে যায়। কিন্তু কীভাবে ঘটে এই বিরল ঘটনা। অসীম মহাকাশে বিশাল জায়গা নিয়ে থাকা নক্ষত্র কীভাবে অদৃশ্য হয়ে যেতে পারে, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কিন্তু সেই বিরল ঘটনা কীভাবে দেখা যাবে, সেজন্য জ্যোতির্ফটোগ্রাফার তুলে ফেললেন সেই বিরল চিত্র।

নক্ষত্র বিস্ফোরিত এবং অদৃশ্য হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্যোতির্ফটোগ্রাফার বিরল ঘটনা ছবি ও ভিডিও তুলতে সমর্থ হন। বিস্ফোরিত নক্ষত্রটিকে গ্যালাক্সির উপরের অংশে দেখা যায়। কারণ এটি তখন জ্বলতে থাকে। এই ধরনের ঘটনাকে সুপারনোভা বলা হয়। জ্বলন্ত নক্ষত্র তখন সুপারনোভায় রূপান্তরিত হয়।

নক্ষত্র বিস্ফোরিত হয়ে অদৃশ্য হয়ে যায় কীভাবে

কোনো নক্ষত্র যখন তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়, জ্বালানি শূন্যে পরিণত হয়, তখনই ঘটে এই ধরনের ঘটনা। হাজার হাজার আলোকবর্ষ দূর থেকে দৃশ্যমান হওয়ার মতো বড়ো বিস্ফোরণ ঘটে। জ্যোতির্ফটোগ্রাফার অ্যান্ড্রু ম্যাকার্থি যখন তাঁর টেলিস্কোপটি আকাশে পিনহুইল গ্যালাক্সির দিকে ঘুরিয়েছিলেন তখনই ঘটেছিল সেই ঘটনা।

সঙ্গে সঙ্গে বিরল ঘটনাটি জ্যোতির্ফটোগ্রাফার তাঁর টেলিস্কোপে নক্ষত্র বিস্ফোরিত ও অদৃশ্য হয়ে যাওয়া ঘটনার ছবি ক্যাপচার করে। একে বলা হয় সুপারনোভা। অর্থাৎ সুপারনোভা হল সবথেকে বড়ো বিস্ফোরণ, যা পৃথিবী থেকে পর্যবেক্ষণ করা যায়। এটি ঘটে তখনই, যখন আমাদের সূর্যের ভরের অন্তত পাঁচগুণ একটি তারকা বা নক্ষত্র জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে বিস্ফোরিত হয়।

এই বিশাল বিস্ফোরণ ঘটে যখন একটি নক্ষত্র, তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায় এবং তার কেন্দ্রে পারমাণবিক ফিউশনের জন্য জ্বালানি ফুরিয়ে যায়। নক্ষত্রটি তখন বিশাল বিস্ফোরণ ঘটিয়ে সমগ্র ছায়াপথকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সেই কারণেই বিস্ফোরণের সঙ্গে তা অদৃস্য হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় এই সুপারনোভার ঘটনা।

নক্ষত্র বিস্ফোরিত হয়ে অদৃশ্য হয়ে যায় কীভাবে

সূর্য তার সমগ্র জীবনকালে যত শক্তি নির্গত করবে, তার চেয়ে বেশি শক্তি ছাড়তে পারে। এই শক্তি আলো, তাপ এবং বিকিরণের আকারে নির্গত হয়। এবা তা সেই সৌরজগতের আশেপাশের পরিবেশের উপর গভীর প্রভাব ফেলতে পারে। জ্যোতির্ফটোগ্রাফার ম্যাকার্থি দ্বারা ক্যামেরাবন্দি করা সুপারনোভাটি পিনহুইল গ্যালাক্সির চারপাশে দেখা গিয়েছিল।

এই পিনহুইল গ্যালাক্সিটি উর্সা মেজর বা বিগ ডিপার নামেও পরিচিত। নক্ষত্রমণ্ডলে তা এম-১০ নামেও পরিচিত। এটি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির থেকে প্রায় ৭০ শতাংশ বড়ো। তার ব্যাস প্রায় ১ লক্ষ ৭০ হাজার আলোকবর্ষ। আর পৃথিবী থেকে ২১ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+