ফের কনকনে শীতল রাত চাঁদে, আর কি সাড়া মিলবে বিক্রম - প্রজ্ঞানের?
চাঁদের মাটিতে ফের রাত নেমেছে। বিক্রম ও প্রজ্ঞানের সাড়া পাওয়া যায়নি। নতুন করে কি আর তাদের সাড়া পাওয়া যাবে? এই সম্ভাবনা কার্যত ক্ষীণ হয়ে এসেছে। তবুও হাল ছাড়ছেন না ইসরোর বিজ্ঞানীরা। গত ১৪ দিন চাঁদের মাটিতে দিনের আলো ছিল। আশা ছিল সূর্যের আলোয় নতুন করে সাড়া দেবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। বারবার সংযোগ স্থাপনের পরেও কোনও যোগাযোগ করা যায়নি।
পৃথিবীর হিসেবে ১৪ দিন কেটেছে। চাঁদে ফের গভীর রাত নামতে শুরু করেছে। দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান নেমেছিল। বিক্রম ও প্রজ্ঞান চাঁদের মাটিতে কাজ করেছে। দিনের আলোয় প্রচুর তথ্য তারা সংগ্রহ করে। চাঁদে রাত নামার সময় ঘনিয়ে আসে। গত তিন ও পাঁচ সেপ্টেম্বর তাদের ঘুম পাড়িয়ে দেওয়া হয়। দিনের আলোয় বিক্রম ও প্রজ্ঞানের ঘুম ভাঙবে। এই আশা করেছিলেন বিজ্ঞানীরা।

চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের আয়ুকাল ১৪ দিন। চাঁদের মাটিতে তারা ১৪ দিনই কাজ করতে পারবে। তারপর রাত নামলে তাদের কার্যক্ষমতা হারাবে। সূর্যের আলোতে তারা শক্তি সঞ্চয় করে কাজ করত৷ একথাই আগে জানা গিয়েছিল। রাতের চাঁদ বড় ভয়ঙ্কর। বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন, চাঁদের মাটিতে রাতের তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াস থাকে। কখনও তারও নীচে নেমে যায় তাপমাত্রা।
সেই প্রবল কনকনে ঠান্ডা বিক্রম ও প্রজ্ঞান কি সহ্য করতে পারবে? সেই পরিকাঠামো কি তাদের ভিতরে দেওয়া হয়েছিল? সেই প্রশ্নও জোরালো হচ্ছে। কনকনে ঠান্ডা সহ্য করার কোনও ঢাল কি তাদের দেওয়া ছিল? তা না থাকলে বিক্রম ও প্রজ্ঞানের যন্ত্রপাতি বিকল হওয়ার সম্ভাবনা প্রবল।
এবার দিনের আলো ফোটার সময় ইসরোর বিজ্ঞানীরা আশা করেছিলেন। সূর্যের আলোতে বিক্রম ও প্রজ্ঞান শক্তি সঞ্চয় করবে। ইসরো থেকে বিজ্ঞানীরা বার বার সঙ্কেত পাঠিয়েছেন। কিন্তু তাদের থেকে কোনও প্রতিবার্তা আসেনি। এবার রাত নামছে। ফলে নতুন করে সেই সঙ্কেত পাওয়ার আশাও নেই। আবার চাঁদে ১৪ দিন পরে দিনের অপেক্ষা।
এর আগে ইসরো জানিয়েছিল, চাঁদের মাটিতে প্রজ্ঞান কিছুটা সরে গিয়েছে। ইসরোর বিজ্ঞানীদের রোভারটিকে তিনশো থেকে সাড়ে তিনশো মিটারে সরানোর ভাবনা ছিল। কিন্তু সেই কাজ করার সময় কিছু সমস্যা ধরা পড়ে। দেখা যায়, শিবশক্তি পয়েন্ট থেকে কোনও কারণে সেটি ১০৫ মিটার সরে গিয়েছে।
কীভাবে রোভার নিজের জায়গা বদল করল? তাহলে কি চাঁদে রাতে ঝড়ের মধ্যে পড়তে হয়েছিল বিক্রম- প্রজ্ঞানকে? চাঁদে মাঝেমধ্যেই ঝড় হয়। বিক্রম, প্রজ্ঞানকে কি সেই ঝড়ের মধ্যেই পড়তে হয়েছিল?
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications