Aditya L1: সূর্যে সজাগ দৃষ্টি থাকবে ইসরোর সূর্যযানের, পৃথিবী থেকে কতদূরে প্রতিস্থাপিত হবে আদিত্য এল১
শনিবার সূর্যপথে পাড়ি দেবে ইসরোর সূর্যযান আদিত্য এল১। চন্দ্রযান ৩-এর পর আরও এক গুরুত্বপূর্ণ মিশনে নামছে ভারত। এই প্রথম ইসরো নামছে সূর্য অভিযানে। মিশন শুরুর একদিন আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে তিনটি পয়েন্টে জানিয়ে দেওয়া হল, কোথায়, কত দূরে, কী উদ্দেশে যাচ্ছে আদিত্য এল১।
শনিবার বেলা ১১টা ৫০ মিনিট। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সূর্য-পথে উৎক্ষেপণ করা হবে ইসরোর সূর্যযান আদিত্য এল১-কে। তার আগে এক্স-বার্তায় ইসরো জানিয়ে দিল সেই কথা। একইসঙ্গে মিশনের উদ্দেশ্য এবং মহাকাশযানের অবস্থান নিয়েও সুনির্দিষ্ট বার্তা দিল।

ইসরো এদিন টুইট বার্তায় জানিয়েছে, আদিত্য এল১ পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করবে। মহাকাশযাননি পরিচালিত হবে সূর্যের দিকে। সূর্যের ধারেকাছেও সে যাবে না। পৃথিবী ও সূর্যের ১ শতাংশ দূরত্বও পাড়ি দেবে না আদিত্য এল১।
কিন্তু আদিত্য এল১-কে মহাকাশের এমন এক জায়গায় প্রতিস্থাপন করা হবে যে সূর্যকে সবথেকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে সে। সূর্য হল একটি বিশাল গ্যাস-গোলক। যা অগ্নি-গোলক হয়ে রয়েছে। আদিত্য এল১ সূর্যের বাইরের বায়ুমণ্ডল অধ্যয়ন করবে ওই নির্দিষ্ট জায়গায় থেকে।

ইসরোর স্পষ্ট করে দিয়েছে আদিত্য এল১ সূর্যে অবতরণ করবে না চন্দ্রযান ৩-এর মতো। কিংবা সূর্যের কাছাকাছিও যাবে না। ইসরোর সূর্যযান আদিত্য এল১ পিএসএলভি রকেটে চেপে পাড়ি দেবে পৃথিবী ও সূর্যের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর উদ্দেশে। সেখানে এক হ্যালো কক্ষপথে স্থাপিত হবে আদিত্য এল১।
ইসরো চাঁদে গিয়েছে আমাদের একমাত্র উপগ্রহের মাটিতে উপনিবেশ গড়ে তোলার মতো পরিবেশ ও আবহাওয়া আছে কি না জানতে, বিভিন্ন পরীক্ষ-নিরীক্ষা চালাতে। কিন্তু ইসরোর বিজ্ঞানীরা সূর্য মিশনে যাচ্ছেন আমাদের একমাত্র নক্ষত্রকে নতুন করে চিনতে। সূর্যের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানতে।
Here is the brochure: https://t.co/5tC1c7MR0u
— ISRO (@isro) September 1, 2023
and a few quick facts:
🔸Aditya-L1 will stay approximately 1.5 million km away from Earth, directed towards the Sun, which is about 1% of the Earth-Sun distance.
🔸The Sun is a giant sphere of gas and Aditya-L1 would study the… pic.twitter.com/N9qhBzZMMW
সূর্যই পৃথিবীর প্রাণের উৎস। সূর্যের জন্যই পৃথিবীতে টিকে রয়েছে জীবন। তাই সূর্যকে জানলেই পৃথিবীকে সমূহ বিপদ থেকে রক্ষা করা যাবে। পৃথিবীতে জলবায়ু পরিবর্তন ঘটে চলেছে অবিরত। বিজ্ঞানীরা তাই চন্দ্রের পর সূর্য অধ্যয়ন করে পৃথিবীকে রক্ষার একটা পন্থা বের করতে চাইছেন।
মহাকাশের এক বিশেষ কক্ষপথে প্রতিস্থাপন করা হবে আদিত্য এল১-কে। সূর্যের একটি নিরবচ্ছিন্ন দৃশ্য পেতে আদিত্য এল১ সূর্য ও পৃথিবীর সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথ থেকে রিয়েল টাইম আবহাওয়ার বিশ্লেষণ করবে। ওই অবস্থানে পৌঁছতে আদিত্য এল১-এর সময় লাগবে চার মাস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications