Aditya L1: সূর্য মিশনে সাতটি পেলোড পাঠিয়েছে ইসরো, হ্যালো কক্ষপথে কী কাজ সেগুলির
চাঁদের পর মিশন সূর্য। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সূর্য মিশনে আদিত্য এল১-এর সঙ্গে পাঠিয়েছে সাতটি পেলোড। সাতটি পেলোড সূর্য ও পৃথিবীর হ্যালো কক্ষপথে থাকবে আদিত্য এল১-এর সঙ্গে। কী কাজ হবে পেলোডগুলির? নির্দিষ্ট কক্ষপথে থেকে তা সূর্য গবেষণায় সাহায্য করবে বলে জানিয়েছে ইসরো।
শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে পাড়ি দিয়েছে সূর্য-পথে। সূর্য ও পৃথিবীর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট-১ তা প্রতিস্থাপিত হবে। সেখান থেকেই সৌর ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করবে ইসরোর সূর্যযান আদিত্য এল১।

সূর্য কীভাবে মহাকাশে রিয়েল টাইম আবহাওয়াকে প্রভাবিত করে। সৌরজগতে তার কী প্রভাব পড়ে, এই মিশনে তা জানতে চাইছে ইসরো। পেলোডগুলির সাহায্য নিয়ে এই গবেষণামূলক কাজ প্রসারিত হবে। এই পেলোডগুলি গুপরুত্বপূর্ণ তথ্য পাঠাবে ইসরোর গবেষণা কেন্দ্রে।
আদিত্য এল-১ সূর্য ও পৃথিবীর সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্টে ১ বা এল১-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। যে জায়গায় এই মহাকাশযান থাকবে, তা পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমটার দূরে। ওই অবস্থান থেকে কোনও বাধা ছাড়াই সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে আদিত্য।
এই আদিত্য এল১ মিশনের প্রধান উদ্দেশ্যই হল করোনাল হিটিং, সৌরবায়ু ত্বরণ, করোনাল মাস ইজেকশন বা সিএমই, সৌর বায়ুমণ্ডলের গতিবিদ্যা এবং তাপমাত্রা অ্যানিসোট্রপি অধ্যয়ন করা। আদিত্য এল১-এ অনবোর্ড পেলোড সেই অধ্যয়নে সহায়তা করবে।
আদিত্য এল১ মোট সাতটি পেলোড বহন করে নিয়ে গিয়েছে। ইলেক্ট্রোম্যাগনেটিক পার্টিকেল এবং ম্যাদনেটিত ফিল্ড ডিটেক্টর ব্যবহার করে ক্রোমোস্ফিয়ার, ফটোস্ফিয়ার এবং করোনা বা সূর্যের সবথেকে বাইরের স্তর পর্যবেক্ষণ করবে। সাতটি পেলোডের মধ্যে চারটি রিমোট সেন্সিং পেলোড। তিনটি ইন-সিটু পেলোড।
চারটি রিমোট সেন্সিং পেলোডের কাজ সূর্যকে পর্যবেক্ষণ করা এবং ডেটা সরবরাহ করা। এর মধ্যে রয়েছে ভিসিবল এমিসন লাইন করোনাগ্রাফ নামে একটি পেলোড। এই পেলোড প্রতিদিন সূর্যের ১৪৪০টি করে ছবি পাঠাবে। সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ নামে অন্য পেলোডটি সৌর ডিস্ক চিত্রিত করবে।
আর তৃতীয় পেলোডটি সোলার লো এনার্জি এক্স-রে স্পেক্রো মিটারের সাহায্য় সৌরশিখা অধ্যয়ন করবে। চতু্র্থ পেলোডটি হল হাই এনার্জি অরবিটিং এক্স-রে স্পোকট্রোমিটার। তা সূর্যকে পর্যবেক্ষণ করবে উচ্চশক্তির এক্স-রেগুলিতে সৌরশিখা অধ্যয়ন করতে। আর তিনটি ইন-সিটু পেলোডের কাজ ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এল১-এ কণা এবং ক্ষেত্রগুলির ইন-সিটু অধ্যয়ন পরিচালনা করা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications