Aditya L1: শনিতেই সূর্য সফরে আদিত্য এল১, চন্দ্রমিশনের সাফল্য মাথায় নিয়ে নয়া অভিযানের কাউন্ডডাউন ইসরোর
চন্দ্রযান ৩-এর চন্দ্র-বিজয়ের পর সূর্যে পাড়ি দিচ্ছে আদিত্য এল১। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নামছে নয়া অভিযানে। শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশে যাত্রা শুরু করবে ইসরোর এই সূর্যযান।
ইসরোর সূর্যযান আদিত্য এল১ পিএসএলভি রকেটে চেপে পাড়ি দেবে পৃথিবী ও সূর্যের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর উদ্দেশে। সেখানে এক হ্যালো কক্ষপথে স্থাপিত হবে আদিত্য এল১। সেখান থেকে এই মিশনের মাধ্যমে ইসরোর বিজ্ঞানীরা সূর্যকে নতুন করে চিনবেন। সূর্যের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানবেন।

পৃথিবীতে জলবায়ু পরিবর্তন ঘটে চলেছে অবিরত। বিজ্ঞানীরা তাই চন্দ্রের পর সূর্য অধ্যয়ন করে পৃথিবীকে রক্ষার একটা পন্থা বের করতে চাইছেন। সেইসঙ্গে জানতে চাইছেন সূর্যের বিস্ফোরণ নিয়েও। বর্তমানে সৌর-ঝড়ে যে প্রবণতা বেড়েছে, তার ফলে কতটা ক্ষয়রোগ গ্রাস করেছে সূর্য-শরীরে, তাও জানতে চাইছেন বিজ্ঞানীরা।
সূর্যকে আরও ভালো করে জানতে চাইছেন বিজ্ঞানীরা। কারণ সূর্যই হল পৃথিবীর প্রাণের উৎস। সূর্যের জন্যই পৃথিবীতে টিকে রয়েছে প্রাণ। সব শক্তির উৎসই হল সূর্য। তাই সূর্যের শক্তিক্ষয় ভবিষ্যতে পৃথিবীর পক্ষে ধ্বংসাত্মক হয়ে উঠছে কি না, কীভাবে তা হয়ে উঠছে, কী-ই বা এর সমাধান, তা আবিষ্কার করতে হবে।
চাঁদের পর এবার সূর্যে যাওয়ার প্রস্তুতি শুরু করেছিল ইসরো। এবার সেদিন আসন্ন। শনিবার সূর্য-জয়ের লক্ষ্যে আদিত্য এল১ পাড়ি দেওয়ার আগে বুধবার মহড়া সম্পূর্ণ করে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তারপর ছবি প্রকাশ করে জানিয়ে দেয় নতুন অভিযানের সবকিছুই ঠিক রয়েছে। এবার সফল উৎক্ষেপণের প্রতীক্ষা।

প্রতীক্ষিত সেই দিন সমাগতপ্রায়। আদিত্য এল১ মিশনের লঞ্চ রিহার্সাল, যানবাহন পরীক্ষা ও রকেটের অভ্যন্তরীণ পরীক্ষার পর ইসরোর পিএসএলভি রকেটে প্রতিস্থাপনও চূড়ান্ত হয়েছে। ১১টা ৫০ মিনিটে সাতটি পেলোড নিয়ে সূর্যের পথে পাড়ে দেবে এবার। এই প্রথম ইসরো যাচ্ছে সূর্য গবেষণায়। আদিত্য এল১ সূর্যের রিয়েল টাইম পর্যবেক্ষণ করবে।
মহাকাশের এক বিশেষ কক্ষপথে প্রতিস্থাপন করা হবে আদিত্য এল১-কে। সূর্যের একটি নিরবচ্ছিন্ন দৃশ্য পেতে আদিত্য এল১ সূর্য ও পৃথিবীর সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথ থেকে রিয়েল টাইম আবহাওয়ার বিশ্লেষণ করবে। মহাকাশযানটি ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তর বা করোনা পর্যবেক্ষণও করবে।
আদিত্য এল১ মহাকাশযনাটি হ্যালো পয়েন্টে পৌঁছতে সময় নেবে চার মাস। তারপরই ল্যাগ্রেঞ্জ পয়েন্টে শুরু করবে কাজ। আদিত্য এল১ মহাকাশানটি প্রাথমিকভাবে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে। তারপর ধীরে ধীরে কক্ষপথটিকে আরও উপবৃত্তাকার করা হবে। তারপর আদিত্য এল১-কে অন-বোর্ড প্রপালশন ব্যবহার করে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১ পাঠানো হবে।
মিশনটির ক্রুজ পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে এল-১ হ্যালো কক্ষপথে প্রবেশ করানো হবে। এই আদিত্য এল১ মিশনটির প্রধান উদ্দেশ্য হল সূর্যের উপর বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা অধ্যয়ন করা। করোনাল ভর নির্গমন থেকে শুরু করে সূর্যশিখা অধ্যয়ন ও প্লাজমা পরিবেশও পর্যবেক্ষণ করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications