Aditya L1: সূর্য অভিযানে দ্বিতীয় পরীক্ষায় সফল আদিত্য এল১, আরও এক উত্থানে ৪০ হাজারি কক্ষপথে পাড়ি
ফের এক পরীক্ষায় সফল ভারতের প্রথম সূর্যযান আদিত্য এল১। সোমবার গভীর রাতে দ্বিতীয় কক্ষপথ উত্থাপন কৌশল সফলভাবে সম্পাদন হয়েছে বলে এক্স বার্তায় জানিয়েছে ইসরো। দ্বিতীয় কক্ষপথ উত্থাপন সফল করে আদিত্য পৌঁছে গিয়েছে পৃথিবীর ৪০২২৫ কিলোমিটার উপবৃত্তাকার কক্ষপথে।
ইসরোর তাদের প্রথম সূর্য অভিযানে রকেট লঞ্চ করে শনিবার। তারপর রবিবারই এই আদিত্য এল১ মিশনে ভারতের মহাকাশযান পৃথিবীর প্রথম কক্ষপথ উত্থাপন সফলভাবে সম্পাদন করে। তারপর সোমবার রাতেই দ্বিতীয় পরীক্ষায় বসে আদিত্য। তৃতীয় কক্ষপথ উত্থাপন সম্পাদন হবে ১০ সেপ্টেম্বর গভীর রাত ২.৩০-এ।

চন্দ্রযান ৩ মিশনে ইতিহাস তৈরির পর সূর্যে অভিযানে নেমেছে ইসরো। আদিত্য এল১ মিশনে ইসরো পাড়ি দিয়েছে সূর্য ও পৃথিবীর হ্যালো কক্ষপথে। চার মাসের অভিযান শেষে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রথম সূর্যযান আদিত্য এল১ সূর্য ও পৃথিবীর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছবে। তারপর স্থাপিত হবে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর হ্যালো কক্ষপথে।
দেশের প্রথম সৌর মিশনে ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযান পাঠিয়েছে। পিএসএলভি রকেটে করে আদিত্য এল১ মহাকাশযান সূর্যে পথে পাড়ি দিয়েছে সেটি। তারপর ইতিমধ্যেই দুটি কক্ষপথ উত্থাপন কৌশল সম্পাদন করে ফেলেছে সফলভাবে।
ইসট্র্যাকের পক্ষ থেকে ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, আদিত্য এল১ প্রথম কক্ষপথ পরিবর্তন করেন পৃথিবীর ২৪৫ কিলোমিটারx২২৪৫৯ কিলোমিটার কক্ষপথে গিয়েছিল রবিবার সকালে। এদিন আরও একটু দূরবর্তী কক্ষপথে পৌঁছল। এবার আদিত্য এল১-এর অবস্থান হল ২৮২ কিলোমিটারx৪০২২৫ কিলোমিটার কক্ষপথে।
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 4, 2023
The second Earth-bound maneuvre (EBN#2) is performed successfully from ISTRAC, Bengaluru.
ISTRAC/ISRO's ground stations at Mauritius, Bengaluru and Port Blair tracked the satellite during this operation.
The new orbit attained is 282 km x 40225 km.
The next… pic.twitter.com/GFdqlbNmWg
অর্থাৎ প্রায় দ্বিগুণ দূরত্বে পৌঁছে গেল আদিত্য। পৃথিবী থেকে দূরতম বিন্দু ৪০ হাজার ২২৫ কিলোমিটার। এভাবেই ১৫ লক্ষ কিলোমিটার দূরে পৌঁছে যাবে সূর্যযান। সূর্য ও পৃথিবীর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর হ্যালো কক্ষপক্ষ থেকে সৌর ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করবে ইসরোর সূর্যযান আদিত্য এল১।
ইসরো জানিয়েছে ওই অবস্থান থেকে কোনও বাধা ছাড়াই সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে আদিত্য। এই ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হল ইতালীয়-ফরাসি গণিতবিদ জোসেফ-লুই ল্যাগ্রেঞ্জের নামে নামকরণ করা মহাকাশের কয়েকটি বিশেষ পয়েন্টের। পৃথিবী থেকে সূর্যের মধ্যে পাঁচটি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট রয়েছে।
ওই পাঁচটি পয়েন্টে রাখা যেকোনও বস্তুর পৃথিবী ও সূর্যের মহাকর্ষীয় টান সমান। তারই মধ্যে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর হ্যালো কক্ষপথে প্রতিস্থাপিত হবে ভারতের মহাকাশযান। আদিত্য এল১ মহাকাশযানটি অন-বোর্ড প্রপালশন ব্যবহার করে ল্যাগ্রেঞ্জ এল১ পয়েন্টে স্থাপন করা হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications