Aadhaar Enabled Payment System: আধার নম্বরের মাধ্যমেও লেনদেন সম্ভব! জানুন কীভাবে?
Aadhaar Enabled Payment System: ভারতে ব্যাপক ভাবে ডিজিটাল পেমেন্টে লেনদেন বাড়ছে। বিশেষ করে ইউপিআই'য়ের মাধ্যমে পেমেন্ট অনেক বেশি সুবিধাজনক। কিন্তু আধার নম্বরের মাধ্যমেও আপনি লেনদেন করতে পারবেন! ভাবছেন কীভাবে?
Aadhaar Enabled Payment System ( AEPS) এর মাধ্যমে আধার নম্বরের মাধ্যমে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কে টাকা খুব সহজেই পাঠাতে পারবেন। এই পেমেন্ট সিস্টেমটিকে ন্যাশানাল পেমেন্টস কর্পরেশন অফ ইন্ডিয়া তৈরি করেছে। এই সিস্টেমের মাধ্যমে গ্রাহকরা আধার নম্বর এবং তাঁর ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্কেনের মাধ্যমে ভেরিফিকেশন করে মাইক্রো ATM এর মাধ্যমে লেনদেন করতে পারবেন।

গ্রামে এই ( Aadhar Enabled Payment System) সিস্টেম ইতিমধ্যে বেশ জনিপ্রিয় হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বিশেষ করে গ্রাহকদের এই সিস্টেমের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার প্রয়োজন পড়ে না। এই সিস্টেম সবদিক থেকে সুরক্ষিত। কারণ লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্কের তথ্য দেওয়ার= প্রয়োজন পড়ে না। শুধুমাত্র লেনদেন সম্পূর্ণ করতে ফিঙ্গাপ্রিন্টের প্রয়োজন হয়।
কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হবে
যদি এই সিস্টেমকে ( Aadhar Enabled Payment System) ব্যবহার করতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানোর প্রয়োজন রয়েছে। যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তাহলে AePs এর মাধ্যমে শুধুমাত্র প্রাইমারি অ্যাকাউন্টকেই যুক্ত করা যাবে। এর মাধ্যমে লেনদেন করতে হলে কোনও ওটিপির প্রয়োজন হবে না। AePs এর মাধ্যমে আধার লিঙ্ক ব্যাঙ্কে অ্যাকাউন্টের মাধ্যমেই লিঙ্ক করা যাবে।
AePs এর সুবিধা কীভাবে নেবেন?
একাধিক সুবিধা AePs এর মাধ্যমে পাওয়া যাবে। যেমন টাকা তোলা, নগদ টাকা জমা করা, অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের বিষয়ে জানতে পারবেন। মিনি স্টেটমেন্ট পাওয়া সহজ এর মাধ্যমে। আধার সে আধার ফান্ড টান্সফার করা যাবে। eKYC এর মাধ্যমে জমা দেওয়া সম্ভব হবে।
AePs এর ব্যবহার কীভাবে করবেন?
যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে যেতে হবে। POs মেশিনের মাধ্যমে ১২ অঙ্কের আধার নম্বর দিতে হবে। লেনদেনের সময় বেছে নিতে হবে নগদ জমা দেবেন, মিনি স্টেটমেন্ট নেবেন নাকি টাকা তুলবেন। এরপর ব্যাঙ্কের নাম সিলেক্ট করতে হবে। লেনদেনের জন্যে টাকার অঙ্ক জানাতে হবে। এরপর বায়োমেন্ট্রিকের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট জমা দিতে হবে। সঙ্গে সঙ্গে লেনদেন সম্পূর্ণ হবে। সঙ্গে সঙ্গে রদিসও চলে আসবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications