জলবায়ু পরিবর্তনের কারণেই ৫৮ শতাংশের সংক্রামক ব্যাধি! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

জলবায়ু পরিবর্তনের কারণেই ৫৮ শতাংশের সংক্রামক ব্যাধি! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

বিশ্বের ৫৮ শতাংশ সংক্রামক ব্যাধির পিছনেই রয়েছে জয়বায়ু পরিবর্তনের হাত। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে নানা সংক্রামক ব্যাধি হচ্ছে। সম্প্রতি করোনা ভাইরাস থেকে শুরু করে মাঙ্কিপক্স মহামারীর আকার নিয়েছে। সেই আবহে নতুন এই গবেষণায় উঠে এসেছে সংক্রামক ব্যাধির প্রধান কারণ।

৫৮ শতাংশ মানুষের সংক্রামক রোগ জলবায়ু পরিবর্তনে

৫৮ শতাংশ মানুষের সংক্রামক রোগ জলবায়ু পরিবর্তনে

সম্প্রতি একটি গবেষণা রিপোর্ট একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে সংক্রামক ব্যাধি নিয়ে। সংক্রামক রোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব জড়িয়ে রয়েছে। গবেষকরা দেখেছেন, ৫৮ শতাংশ মানুষের সংক্রামক রোগ আবহাওয়ার পরিবর্তনের কারণে। বিশ্বে জলবায়ু যেভাবে দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, তাতে মানুষের শরীরে বাধা বাঁধছে নানা সংক্রামক রোগ।

জলবায়ু পরিবর্তনই মানুষ সমূহ বিপদের মুখে

জলবায়ু পরিবর্তনই মানুষ সমূহ বিপদের মুখে

সম্প্রতি দেখা গিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের কিছু অংশ রেকর্ড তাপপ্রবাহ চলছে। আবার অন্যত্র দেখা গিয়েছে বন্যা পরিস্থিতি। কোথাও কোথায় দাবানলের মতো সঙ্কট ধেয়ে এসেছে। একরের পর একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এর ফলে লাখ লাখ মানুষ বিপদের সম্মুখীন। জলবায়ু পরিবর্তনই মানুষকে সমূহ বিপদের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে।

মানুষের প্যাথোজেনিক রোগ এবং সংক্রমণ প্রবণতা

মানুষের প্যাথোজেনিক রোগ এবং সংক্রমণ প্রবণতা

সম্প্রতি নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত সমীক্ষায় দেখা গিয়েছে, জয়বায়ুর পরিবর্তন বিপত্তি বাধায় ১০০৬টি অনন্য পথে। বিভিন্ন ধরনের সংক্রমণের মাধ্যমে প্যাথোজনিক রোগ ডেকে আনে মানুষের শরীরে। গবেষকরা বলছেন, জলবায়ুগত বিপত্তির কারণে মানুষের প্যাথোজেনিক রোগ এবং সংক্রমণ প্রবণতা বাড়তে থাকে।

সঙ্কটের মাত্রা দিন দিন বাড়তে থাকবে

সঙ্কটের মাত্রা দিন দিন বাড়তে থাকবে

গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, গ্রিনহাউস গ্যাসের নির্গমন না কমলে, এই সঙ্কটের মাত্রা দিন দিন বাড়তে থাকবে। চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই এই কথা বলে চলেছেন যে, আবহাওয়ার সঙ্গে রোগের সম্পর্ক রয়েছে। জলবায়ুর পরিবর্তন মানুষের স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব বিস্তার করছে। রোগের ঝুঁকিও বাড়ছে বলে গবেষণায় সহলেখক ড. জোনাথন প্যাটজ জানিয়েছেন।

২৮৬টি রোগকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত

২৮৬টি রোগকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত

গবেষকরা জানিয়েছেন, সংক্রামক রোগ ছাড়াও অসংক্রামক অসুস্থতা যেমন হাঁপানি, অ্যালার্জি টাইপের অসুস্থতাও বাড়ছে। এখন প্রশ্ন উঠছে কতগুলি রোগ জয়বায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত! গবেষকরা ২৮৬টি রোগকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে, ২২৩টি্ রোগ জলবায়ুর কারণে আরও খারাপভাবে প্রভাব ফেলে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে মানুষের শরীরে

জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে মানুষের শরীরে

এমোরি ইউনিভার্সিটির সংক্রান্ক রোগ বিশেষজ্ঞ ডা. কার্লোস ডেল রিও জানিয়েছেন. এই গবেষণার ফল অবশ্যই আতঙ্কজনক। মানুষের প্যাথোজেনের উপর জলবায়ু পরিবর্তনের বিশাল প্রভাব পড়ছে। এই সংক্রামক রোগকে ঠেকাতে জলবায়ু পরিবর্তনের কারণগুলিকে রোধ করতে হবে একসঙ্গে। জলবায়ু পরিবর্তনের জন্য রোগের পরিবর্তন, প্রতিকূলতা ও রোগের মাত্রা জানার জন্য এই গবেষণা হয়নি বলে জানান প্রধান লেখক ক্যামিলো মোরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+