বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, মুম্বইয়ে তিনটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, মানসিক রোগ নির্মূলে এগিয়ে চলেছে আমাহা
বিশ্বের মোট মানসিক রোগীর সংখ্যার এক তৃতীয়াংশের বাস এই ভারতবর্ষে। এই একটি তথ্যই যথেষ্ট এদেশে মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখা উচিত তা বোঝানোর জন্য। ভারতে ২০ কোটির বেশি মানুষ নানাবিধ মানসিক সমস্যায় ভুগছেন। এই সংখ্যাটা নাইজেরিয়া বা ব্রাজিলের মতো বিশ্বের ষষ্ঠ বা সপ্তম স্থানাধিকারী দেশের মোট জনসংখ্যার সমান। ফলে সুস্থ ভবিষ্যতের দিকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে মানসিক স্বাস্থ্যকেও সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে।
কোভিড মহামারীর পর থেকে প্রায় প্রতিটি বাড়িতে - কর্মরত হোক অথবা না হোক - অনেক মানুষ অতিরিক্ত মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে শুরু করেছেন। নানা ধরনের আসক্তি, মনোরোগ, আত্মহত্যা, নিজের ক্ষতি করার চেষ্টা, মানসিক আঘাত এবং অন্যান্য মানসিক সমস্যা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।

তবে কোভিডের অনেক আগেই মানসিক সমস্যার গুরুত্ব অনুধাবন করে প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যসেবা উদ্যোক্তা ডাঃ অমিত মালিক, ২০১৬ সালে আমাহা (Amaha) (পূর্বে ইনারআওয়ার- InnerHour নামে পরিচিত) প্রতিষ্ঠা করেন। এবং ২০১৯ সালে, সামাজিক উদ্যোক্তা এবং বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যের অ্যাম্বাসেডর নেহা কিরপাল তাঁর সঙ্গে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যোগ দেন।
আমাহার প্রতিষ্ঠাতা ও সিইও (CEO) অমিত মালিক বলেন, 'ভারতের মতো বড় এবং উন্নয়নশীল একটি দেশে, আমি বিশ্বাস করি যে কার্যকর এবং দীর্ঘস্থায়ী পুনরুদ্ধারের জন্য উচ্চমানের মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলিতে দ্রুত অ্যাক্সেস নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। যাতে লোকেরা আরও ভালো বোধ করতে পারেন, আরও ভালো হতে পারে এবং আরও ভালো থাকতে পারেন। আমাহা-য়, আমাদের লক্ষ্য সারা ভারতে আমাদের সমস্ত কেন্দ্রগুলিতে, বছরে ৩৬৫ দিন অনলাইনে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নির্ভরযোগ্য মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা।

বিগত সাত বছরে, আমাহা (Amaha) ভারতের বৃহত্তম এবং সবচেয়ে নামকরা মানসিক স্বাস্থ্য সংস্থাগুলির মধ্যে একটি হিসাবে সুনাম অর্জন করেছে। ক্লিনিকাল দক্ষতা, বিশ্বব্যাপী সেরা আধুনিক অনুশীলন এবং প্রযুক্তি-ভিত্তিক মাধ্যমকে ব্যবহার করে মানসিক রোগগ্রস্তদের দ্রুত এবং সহজে সহায়তা প্রদান করা হচ্ছে আমাহা-র মাধ্যমে। শুধুমাত্র গত বছরই, আমাহার ১১০ জন সাইকিয়াট্রিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ) এবং সাইকোলজিস্ট (মনোবিজ্ঞানী)-এর দল তিনশোর বেশি ভারতীয় শহরে ১৫টির বেশি ভাষায় অনলাইনে ৩৫ হাজারের বেশি থেরাপি এবং সাইকিয়াট্রিক সেশন কনডাক্ট করেছে।
এর পাশাপাশি বেঙ্গালুরু, দিল্লি এনসিআর এবং মুম্বইয়ে আমাহা তাদের প্রথম তিনটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে। আমাহার ডিজিটাল অ্যাপ বিশ্বব্যাপী ৪৫ লক্ষের বেশি জীবনকে স্পর্শ করেছে। এর সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে বিনামূল্যে স্ব-যত্নের (self-help) সরঞ্জাম, প্রোগ্রাম, শিক্ষামূলক বিষয়বস্তু। সংস্থা ২০ হাজারের বেশি সদস্যের একটি অনলাইন সহায়তাও সরবরাহ করে থাকে।

সেবার প্রতিশ্রুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে, ২০২২ সালে, আমাহা দিল্লি এনসিআর-ভিত্তিক বিখ্যাত শিশু এবং কিশোর মানসিক স্বাস্থ্য সংস্থা, চিলড্রেন ফার্স্ট (Children' First) অধিগ্রহণ করেছে। এটি এক দশক আগে প্রতিষ্ঠার পর থেকে ১২ হাজারেরও বেশি পরিবারকে সহায়তা করেছে।
আমাহার লক্ষ্য এমন একটি সামগ্রিক সংস্থা গড়ে তোলা যেটি থেরাপি সেশন, সাইকিয়াট্রিক কেয়ার, স্ব-যত্নের (self-care) সরঞ্জাম এবং সম্প্রদায় (community) সহায়তার মাধ্যমে চিকিৎসা এবং যত্ন প্রদান করবে। কর্মক্ষেত্র এবং কলেজগুলির জন্য আমাহার মানসিক সুস্থতা প্রোগ্রাম বর্তমানে সারা দেশে ৭০ হাজার জনেরও বেশি মানুষকে সহায়তা করে এবং চিলড্রেন ফার্স্টের সঙ্গে একসাথে তাঁরা স্কুল ও কলেজগুলির জন্য আরও ক্লিনিকাল সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করবে।












Click it and Unblock the Notifications