জোশ ও আর্টিয়াম অ্যাকাডেমি হাত মিলিয়েছে স্বাধীনতা দিবসে, সামনে আসছে 'ভারত কা সুর'
ভারতের সবচেয়ে জনপ্রিয় ও দ্রুতগতিতে বেড়ে চলা অ্যাপ জোশ হাত মিলিয়েছে অনলাইন মিউজিক প্ল্য়াটফর্ম আর্টিয়াম অ্য়াকাডেমির সঙ্গে। একসঙ্গে দুই জনপ্রিয় প্ল্যাটফর্ম মিলে সামনে আনছে 'ভারত কা সুর' (Bharat Ka sur), ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে দেশের সবচেয়ে বড় ইউজিসি (User Generated Content) বন্দনাগীতি।
এই বন্দনাগীতির জন্ম হয়েছে #BharatkaSur প্রচারের মধ্য়ে দিয়ে। এর মাধ্যমে মিলেমিশে একাকার হয়েছেন আমজনতা, শিল্পী, সঙ্গীতশিল্পী ও ক্রিয়েটররা। এক সুরমূর্চ্ছনার মধ্য দিয়ে সকলে একই সুরে ভারত বন্দনায় গলা মিলিয়েছেন। জোশ অ্যাপে ১৫ দিনের হ্যাশট্যাগ চ্যালেঞ্জে বহু মানুষ অংশ নিয়েছেন। জোশ ক্রিয়েটর ও ইউজাররা ১৮ হাজারের বেশি ভিডিও কনটেন্ট তৈরি করেছেন। এত হাজার ভিডিওর মধ্যে থেকে হাতে গোনা কয়েকটি ভিডিও বেছে নেওয়া হয়েছে এবং সেগুলিকে বন্দনাগীতির মধ্যে স্থান দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের স্বাদ ও সুর সেই বন্দনাগীতির মধ্যে দিয়ে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও বেশি করে ওপরে তুলে ধরেছে ও সমৃদ্ধ করেছে।

এই বন্দনাগীতি গেয়েছেন আর্টিয়ামের নিজস্ব শিক্ষকেরা। তাঁরা নিজেরা সঙ্গীতের ছাত্রছাত্রী, শিল্পী। সঙ্গ দিয়েছেন জোশের ক্রিয়েটররা। ৪ মিনিট ৩০ সেকেন্ডের বন্দনাগীতি গাওয়া হয়েছে ১২টি ভাষায়। সেই ভাষাগুলি হল - বাংলা, গুজরাতি, হিন্দি, কন্নড়, মালয়ালম, মারাঠি, ডোগরি, তামিল, তেলুগু, ভোজপুরী, রাজস্থানী ও পাঞ্জাবি।
এই প্রসঙ্গে জোশ এর হেড অফ ক্রিয়েটর ও কনটেন্ট ইকোসিস্টেম সুন্দর ভেঙ্কটরমন বলেছেন, ভারত কা সুর-কে সামনে আনতে আর্টিয়াম অ্যাকাডেমির সঙ্গে হাত মেলাতে পেরে জোশ গর্বিত। এই বন্দনাগীতির মধ্যে দিয়ে ক্রিয়েটর ও সঙ্গীতশিল্পীদের প্রতিভা প্রকাশ পেয়েছে। ভারতে এত বৃহৎ আকারে তৈরি এটাই প্রথম ইউজিসি কনটেন্ট। ইউজার ও দর্শকদের সাড়া পেয়ে আমরা অভিভূত। #BharatkaSur প্রচারের মধ্য দিয়ে ক্রিয়েটক কমিউনিটির প্রতি আমাদের দায়বদ্ধতা আমরা ফের একবার ফুটিয়ে তুলতে পেরেছি।
আর্টিয়াম অ্যাকাডেমির তরফে সহ প্রতিষ্ঠাতা বিবেক রাইচা বলেছেন, আর্টিয়াম অ্যাকাডেমি তার শ্রোতা ও সুর অনুরাগীদের প্রযুক্তি ও মিডিয়া পার্টনারশিপের মধ্যে দিয়ে একত্রিত করতে চায়। আর সেজন্যই জোশ এর সঙ্গে মিলে #BharatkaSur ক্যাম্পেনে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাকে সামনে তুলে ধরা হয়েছে। সকলকে একত্রিত করে এই ক্যাম্পেন মানুষের মন ছুঁয়ে গিয়েছে।
এই বন্দনাগীতি জোশ অ্যাপ ছাড়াও ডেইলিহান্ট প্লেয়ার ও আর্টিয়াম অরিজিনালস চ্যানেলে পাওয়া যাবে। এই ক্যাম্পেনে পাশে রয়েছে দিল্লি পুলিশ ও এক্সক্লুসিভ মাল্টিপ্লেক্স পার্টনার হিসাবে রয়েছে মিরাজ সিনেমাস। অন্যান্য ফ্রিডম পার্টনাররা হল - এমটিভি, ডেইলিহান্ট, ওয়ানইন্ডিয়া, টি-সিরিজ, সঙ্গীত বাংলা, ফিল্মিবিট, রেড এফএম, ইনক্লুসিভ দিব্যাঙ্গন আন্তঃপ্রেনর অ্যাসোসিয়েশন, সুরম্য লাইফ ফাউন্ডেশন, দামরো, পাঞ্জাবি হিটস, তব্বর হিটস, লিভিং ইন্ডিয়া নিউজ, আইবিসি অ্যান্ড সিনেউলাগম, শর্টফ্লিক্স, ডিভো, ব্রডওয়ে, ইনফ্লো, ফ্যাক্ট বুলেটিন নিউজ, মিউজিক এম্পায়ার, ভিটিভি গুজরাতি, দ্য পলিটিক্স, আনন্দ অডিও, এমএডি, ভিএম, ক্রেজ আন্তঃপ্রেনরস, অনবরণ মুভি।
জোশ সম্পর্কে
জোশ হল ভারতে তৈরি ভারতীয়দের জন্য তৈরি শর্ট ভিডিও অ্যাপ। ভার্সে ইনোভেশনের মাধ্যমে যার পথ চলা শুরু হয় ২০২০ সালের অগাস্ট মাস থেকে। জোশ প্রতিনিধিত্ব করে দেশের সেরা ১ হাজারের বেশি ক্রিয়েটরের, ২ হাজারের বেশি ক্রিয়েটর কমিউনিটির, ১০টি সেরা মিউজিক লেবেল, ১৫ মিলিয়নের বেশি ইউজিসি ক্রিয়েটর, সেরা কনটেন্ট ক্রিয়েশন টুল, মনমাতানো বিনোদন ফর্ম্যাট ও সব প্রান্ত ছড়িয়ে থাকা দর্শকদের। দেশের সেরা শর্ট ভিডিও অ্যাপ জোশের প্লে স্টোরে ডাউনলোড ১০০ মিলিয়নের বেশি। জোশে গড়ে প্রতি মাসে ১৫৩ মিলিয়ন ইউজার আসেন, দিনের গড় ৭৪ মিলিয়ন। এবং এক একজন ইউজার গড়ে ২৩ মিনিট সময় কাটান জোশ অ্যাপে।
আর্টিয়াম অ্যাকাডেমি সম্পর্কে
ভারতে মিউজিক শেখার অন্যতম সেরা কমিউনিটি প্ল্যাটফর্ম হল আর্টিয়াম অ্যাকাডেমি। এখানে দেশের কিংবদন্তি মিউজিশিয়ানদের সাহায্য নিয়ে কোর্স তৈরি করা হয়েছে। তা শেখানও অনবদ্য সমস্ত মিউজিকের দিকপাল শিক্ষকেরা। লাইভ অনলাইন ক্লাস হয়। লাইভ ইন্টারঅ্যাকটিভ মাস্টারক্লাস করা সঙ্গীতের দিকপালরা। সঙ্গ রয়েছে আর্টিয়াম অ্যাকাডেমির বিরাট মিউজিক লাইব্রেরি। সোনু নিগম, কেএস চিত্রা, শুভা মুদগল, অরুণা সাইরাম, লুইস ব্যাঙ্কস, রাজু সিং, গিনো ব্যাঙ্কস, অনীশ প্রধান, অনন্ত বৈদ্যনাথনের মতো দিকপালরা আর্টিয়াম অ্যাকাডেমির ভোকাল ও ইন্সট্রুমেন্টাল কোর্সকে সাজিয়েছেন। এবং এঁনারা আর্টিয়ামের অ্যাকেডেমিক বোর্ডের সঙ্গেও যুক্ত। অত্যাধুনিক প্রযুক্তিকে যুক্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এর সঙ্গে জুড়েছেন শতাধিক শিক্ষক এবং বিশ্বজুড়ে কয়েক হাজার শিক্ষার্থী। আর্টিয়াম অ্যাকাডেমির ইন-হাউস ট্যালেন্ট প্ল্যাটফর্ম আর্টিয়াম অরিজিনালস-এর মাধ্যমে অরিজিনাল মিউজিক প্রকাশের সুবিধাও রয়েছে। ইতিমধ্যে এমন ১৫টির বেশি অরিজিনাল গান মুক্তি পেয়েছে এবং ইউটিউবে তা লক্ষ লক্ষ ভিউ পেয়েছে।












Click it and Unblock the Notifications