মাসে ১৫০০ টাকা পেতে চান? চালু হল যুব সাথীর নতুন ওয়েবসাইট, আবেদন করতে গিয়ে এই ভুল করলেই বাতিল হতে পারে ফর্ম
বিধানসভা ভোটের আগেই রাজ্যের বেকার তরুণ তরুণীদের দের জন্য এক নতুন প্রকল্পের ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে প্রকল্পের নাম 'বাংলার যুব সাথী'। এই প্রকল্পে যেসমস্ত যোগ্য বেকার যুবকরা আছেন তাঁরা মাসে ১,৫০০ টাকা করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত ভাতা পাবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, যে সমস্ত যুবক যুবতীরা মূলত চাকরি খুঁজে চলেছেন সেই সমস্ত তরুণ তরুণীদের এই চাকরি খোঁজার সময়ে আর্থিক সহায়তার জন্য এই অর্থ দেওয়া হবে। যেহেতু মহিলাদের এখন জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রয়েছে, তাই 'বাংলার যুব সাথী' প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে বেকার তরুণ তরুণীদের পাশে দাঁড়ানোই সরকারের একমাত্র লক্ষ্য।
তবে, আগের পোর্টাল আর কার্যকর নেই। এখন থেকে শুধুমাত্র https://yubasathi.wb.gov.in/ এর সরকারি সাইটেই অনলাইন আবেদন করা যাবে। অনেকেই পুরনো লিঙ্কে ঢুকে ফর্ম পূরণ করার চেষ্টা করছেন, এর ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
সবথেকে বড় পরিবর্তন হল নথি আপলোডে। সরাসরি যদি কোনও নথির অরিজিনাল স্ক্যান আপলোড করা হয় তাহলে আবেদন খারিজ হয়ে যেতে পারে।
নিয়ম কী?
- আগে প্রয়োজনীয় কাগজের ফটোকপি করুন
- তারপর ফটোকপির নীচে নিজের সই দিয়ে লিখুন 'Self-Attested'
- তারপর সেই কপি স্ক্যান করে আপলোড করুন
- এই ধাপ না মানলে ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা থেকেই যাবে।
কারা পাবেন এই টাকা?
এই প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীর অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। যারা লক্ষ্মীর ভাণ্ডার অথবা যুবশ্রী সহ রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক ভাতা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না। তবে পড়াশোনার স্কলারশিপ অথবা বৃত্তি থাকলে তা বাধা হবে না। এই প্রকল্পের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকা খরচের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কোথায় পাওয়া যাবে ফর্ম?
ফর্ম ডাউনলোড করা যাবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট 'Sports and Youth Services Department' থেকে। চাইলেই নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকেও কাগজে আবেদনপত্র নেওয়া যাবে।
অনলাইনে আবেদন করার জন্য সাধারণত মাধ্যমিকের অ্যাডমিট-কার্ড এবং মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আধার, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুকের কপি লাগবে।












Click it and Unblock the Notifications