রিজার্ভেশন পেতে হন্য হতে হবে না! হাওড়া-শিয়ালদহের এই ট্রেনগুলিতে সবসময় কনফার্ম টিকিট, জানুন কীভাবে
Indian Rail: প্রত্যেকদিন কয়েক লাখ যাত্রী ভারতীয় রেলে যাত্রা করে থাকেন। হাওড়া সহ দেশের একাধিক স্টেশন থেকে হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন প্রান্তে যান। উৎসবের সময় ভিড় আরও বাড়তে থাকে। সেই সময় টিকিট পাওয়াটা রীতিমত চ্যালেঞ্জের হয়। একাধিক দুরপাল্লার ট্রেনে একেবারে লম্বা ওয়েটিং। ফলে সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের।
আর সেই সমস্যা থেকে মুক্তি দিতে ইতিমধ্যে রেলের (Indian Rail) তরফে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। বেশ কিছু বদল আনা হয়েছে। এতে সরাসরি যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। জানেন কি সেই সুবিধা? এতে কতটা সুবিধা হবে জানেন? আশ্চর্য হবেনই ...

Indian Rail: বাড়ানো হচ্ছে কোচের সংখ্যা
বিপুল যাত্রী সামাল দিতে একাধিক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে আরও কোচ যুক্ত করা হচ্ছে। যেমন হাটিয়া-হাওড়া এক্সপ্রেস এবং রাঁচি-আনন্দ বিহার টার্মিনাল যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেসের কোচের গঠন পরিবর্তন করে কোচের সংখ্যা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে সাধারণ ক্যাটাগরির কোচের সংখ্যা। কমানো হয়েছে দ্বিতীয় শ্রেণীর স্লিপার কোচের সংখ্যা। যেমন - হাটিয়া-হাওড়া এক্সপ্রেসে জেনারেল কোচ ৪ টি এবং স্লিপারের ৬ টী কোচ থাকছে।
এমনটাই 'জাগরণ হিন্দি পোর্টালে'র প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্রান্তি এক্সপ্রেসে জেনারেল শ্রেণি হিসাবে ৪টি কোচ এবং দ্বিতীয় শ্রেণি স্লিপার হিসাবে ৭ টি কোচ থাকবে। রেল আধিকারিকরা মনে করছেন জেনারেল কোচের সংখ্যা বাড়ানো হলে স্লিপার কোচের উপর যাত্রীদের ভিড় কিছুটা হলেও কমবে। একই সঙ্গে টিকিটের উপর যে চাপ থাকে সেটাও অনেকটাই সুরাহা হবে বলে ওই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন রেল আধিকারিকরা।
Indian Rail: কোচের সংখ্যা বেড়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসেরও
গরম পড়তেই উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার ভিড় পর্যটকদের। সামনেই গরমের ছুটি। ভিড় আরও বাড়বে। আর সে কথা মাথায় রেখেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কোচের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে ১৯ কোচ নিয়ে চলত এই ট্রেন। গত ২১ মাচ থেকে ২১ টি বগি নিয়ে ছোটে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগকারী এই ট্রেন (Indian Rail) ।
বলে রাখা প্রয়োজন, যাত্রীদের ভিড় ক্রমশ বাড়ছে। আর সে কথা মাথায় রেখেই একাধিক বদল প্রত্যেকদিন বদল আসছে ভারতীয় রেলে (Indian Rail) ।












Click it and Unblock the Notifications