মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মহিলারা সুরক্ষিত নন, এই রিপোর্ট জমা দেবেন রাজ্যপাল?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ফের আক্রমণাত্মক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী বাংলায় হিংসাকে প্রশ্রয় দেন। সরাসরি এই অভিযোগ এবার করলেন রাজ্যপাল। শিলিগুড়ির সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল বোস।
ভোট পরবর্তী হিংসায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছিলেন রাজ্যপাল। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে রাজ্যের কাছে জবাব চেয়েছেন তিনি। এরপর উত্তরবঙ্গে নারী নির্যাতনের ঘটনার সামনে আসে। দিল্লিতে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে আজ শিলিগুড়ি উড়ে এসেছিলেন তিনি।

কোচবিহারের নির্যাতনের ঘটনা ও পরবর্তীকালে চোপড়ার সোনা রীতিমতো শাসক দলকে বিধঁছে বিরোধীরা। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস শিলিগুড়িতে নেমে চোপড়া যাবেন বলে ঠিক করেন। কিন্তু শেষ পর্যন্ত চোপড়ার নির্যাতিতার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। শিলিগুড়ি সার্কিট হাউসে কোচবিহারের নির্যাতিতা দেখা করেন বলে খবর।
রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল। সিভি আনন্দ বোস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মহিলারা সুরক্ষিত নন। এই রিপোর্ট তিনি কেন্দ্রের কাছে পেশ করবেন।
কোচবিহারের নির্যাতিতার সঙ্গে কথা বলার পর দিল্লির জন্য রওনা দেন রাজ্যপাল। তিনি বলেন, নির্যাতিতা সকলের জন্য রাজভবনের দরজা খোলা রয়েছে। যে কেউ গিয়ে তাঁর সঙ্গে নির্ভয়ে, নির্দ্বিধায় কথা বলতে পারেন।
কোচবিহারে নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তাঁর কথা মন দিয়ে শোনেন সিভি আনন্দ বোস। তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ্যপাল। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজ্য জুড়ে হিংসা দেখা যাচ্ছে। তাতে তাতে মদত দিচ্ছে রাজ্য সরকার।
হিংসা যারা সৃষ্টি করছে, তাদেরকে সমর্থন করছে রাজ্য সরকার। এটা মেনে নেওয়া যায় না। কারণ, সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই তিনি এখানে এসেছেন।












Click it and Unblock the Notifications