ফেব্রুয়ারিতে গরমের আভাস! বিদায় নিচ্ছে শীত, বাড়ছে তাপমাত্রা, কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন
রাজ্যে আপাতত স্বস্তি। ঘন কুয়াশার সেরকম কোনও সতর্কতা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও হালকা হালকা শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে যে, উত্তরের হাওয়া আরও কয়েক দিন ধরে বইবে। উপকূল অঞ্চলগুলির তুলনায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একটু বেশিই ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় ১.৫ ডিগ্রি কম। মাঝে মধ্যেই যদিও উত্তুরে হাওয়া বইছে, তবুও ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই সকালবেলা থেকে হালকা ঠান্ডা অনুভূত হবে। তবে জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গেও ভোর বেলার দিকে কিছু কিছু জায়গায় মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামীকাল থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে করে বাড়তে শুরু করবে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে বাড়তে মাসের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সমস্তটা মিলিয়ে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই কার্যত শীতকে বিদায় জানাতে চলেছে বাংলা।












Click it and Unblock the Notifications