বঙ্গে বাড়ছে শীতের দাপট! ১-২ দিনেই ঠান্ডায় কাঁপবে দক্ষিণবঙ্গ, কত ডিগ্রিতে নামবে? জানুন লেটেস্ট আপডেট
ধীরে ধীরে বঙ্গে শীতের দাপট বাড়ছে। কলকাতা সহ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা নেমে ঠাণ্ডার তীব্রতা বেড়েছে। শীতের আবহাওয়ার অনুভূতি পাওয়া যাচ্ছে। নভেম্বরের শুরুর দিকে ঠান্ডার আবহাওয়া সেইভাবে অনুভূত না হলেও, এই মাসের শেষ হয়ে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই বঙ্গে হাড়কাঁপানো ঠান্ডার সম্ভাবনা ধীরে ধীরে জোরালো হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, এই সপ্তাহ থেকেই রাজ্যে দাপুটে শীত প্রবেশ করতে চলেছে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে এখন যে তাপমাত্রা আছে তা আরও কমবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বিশেষ করে আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুরে শীতের দাপট আরও বাড়বে। পুরুলিয়ায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসও হয়ে যেতে পারে।
কলকাতাতেও ধীরে ধীরে বাড়ছে শীত। অনুভূত হচ্ছে শীতের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের অনুসারে, কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে আরও ভালোভাবে শীতের অনুভূতি পাওয়া যাবে।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং-এ ইতিমধ্যেই শীতের রেশ তীব্র। এবং অন্যান্য জেলাগুলিতেও ক্রমশ ঠান্ডার রেশ বাড়ছে। তবে আবহাওয়া অফিস জানাচ্ছে যে আগামী তিনদিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন দেখা যাবে না। সব মিলিয়ে ডিসেম্বরের শুরুতেই অর্থাৎ চলতি সপ্তাহেই গোটা বাংলা শীতের দাপট ধীরে ধীরে অনুভব করতে চলেছে।












Click it and Unblock the Notifications