রাজ্যজুড়ে বাড়ছে শীত! ২৪ ঘণ্টায় কতটা নিচে নামবে তাপমাত্রা? কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
রাজ্য জুড়ে বাড়ছে শীত। নভেম্বরের শুরুর দিকে শীতের আবহাওয়া খুব একটা অনুভূত না হলেও মাসের শেষের দিকে ধীরে ধীরে শীতের আবহাওয়া অনুভূত হয়েছে। আজ সকালে কলকাতার তাপমাত্রা প্রায় ১৮° সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বেলা বাড়লেও রোদ মিশ্রিত মেঘ দেখা যাবে এবং দুপুর পর্যন্ত সেই তাপমাত্রা নেড়ে ২৬ থেকে ২৮° সেলসিয়াসে পৌঁছাবে। বিকেলে ও সন্ধ্যার দিকে আকাশ খানিকটা মেঘলা থাকতে পারে। ধীরে ধীরে রাতের দিকে তাপমাত্রা আবার কিছুটা কমে ২০ থেকে ২২° সেলসিয়াসে পৌঁছতে পারে। হতে পারে।

আজ আর একটু বেলা বাড়লে সূর্যের আলো অনুভূত হলেও, সকালে এবং রাতে শীতের আমেজ অনুভূত হবে। ফলে দিনেই বেলায় স্বাভাবিক আবহাওয়া ও রাতের দিকটা হালকা শীতের আমেজ অনুভূত হবে। কিন্তু কনকনে সিট্ পড়তে এখনও অনেক দিন অপেক্ষা করতে হবে।
গতকাল কলকাতায় পারদ নেমে হয়েছিল ১৬.৪° সেলসিয়াস। যে তাপমাত্রায় উল্লেখযোগ্য শীতল আবহাওয়ার অনুভূত হয়। আবার দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছিল প্রায় ২৬.৩° সেলসিয়াস। যা সাধারণের তুলনায় প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি কম। অর্থাৎ, গতকাল ২৪ ঘণ্টায়, বিশেষ করে রাত ও ভোরের দিকে হালকা শীতের অনুভূতি পাওয়া গিয়েছিল। যদিও দিনের বেলা তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয়নি।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সাধারণত নভেম্বরে কলকাতার তাপমাত্রা দিনভর ২৮ থেকে ৩০° সেলসিয়াস ও রাতের তাপমাত্রা ১৬ থেকে ২০° সেলসিয়াস এর মধ্যে থাকে। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, হালকা শীতের আবহাওয়া তৈরি হয়েছে। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের একটু নিচে থাকতে পারে এবং রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। অর্থাৎ ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রায় বড় ধরণের কোনো পতনের আশা না থাকলেও, ভোরে এবং রাতে শীত অনুভূত হবে। দিনভর আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক থাকতে পারে।
আজ দিনের বেলায় রোদ, মেঘলা এবং গরম মিশ্রিত আবহাওয়া হলেও, সকাল সকাল ও রাতে শীতের হালকা স্পর্শ রয়েছে কলকাতায়। আবহাওয়া অফিস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রার পরিবর্তন কিছুটা স্থায়ী হতে পারে।












Click it and Unblock the Notifications