উধাও শীত! বড়দিনেই কী জাঁকিয়ে পড়বে ঠান্ডা? কেমন থাকবে তাপমাত্রা? জানুন আবহাওয়ার বড় আপডেট
রাজ্যে শীতের দাপট আপাতত কিছুটা কমেছে। আগামী পাঁচ থেকে সাত দিনে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। বরং উইকেন্ডের দিকে তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে অর্থাৎ তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সন্ধ্যায় হালকা শীত অনুভূত হলেও দিনের বেলায় শীতের অনুভূতি প্রায় নেই বললেই চলে। খুব ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে ঘন কুয়াশার কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে।
আবহাওয়া অফিস জানাচ্ছে যে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকার কারণে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা হালকা বাড়ছে। কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য উপরে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকবে।
আগামী কয়েক দদিনের মাধ্যমে রাজ্যজুড়ে আবহাওয়া মোটামোটি শুষ্ক থাকবে। বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা থাকবে এবং পরে পরিষ্কার আকাশ থাকবে।
উত্তরবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের সেরকম বড় কোনও ইঙ্গিত নেই। দার্জিলিং এবং পার্বত্য এলাকায় রাতের দিকের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি থাকবে। উপরের জেলাগুলিতে ৯ থেকে ১৩ ডিগ্রি তাপমাত্রা থাকবে। মালদা সংলগ্ন এলাকায় ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। সামগ্রিকভাবে, শীতের মরসুম থাকলেও এখন তীব্রতা আপাতত কমই থাকবে।












Click it and Unblock the Notifications