Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার কি কালীঘাটের কাকুর জন্য কাঁচের ঘর বানাবে এসএসকেএম?

এসএসকেএম হাসপাতাল কি কাঁচের ঘর তৈরি করবে? কালীঘাটের কাকুর জন্য কি এই বিশেষ ব্যবস্থা করা হবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতাল ইডিকে সব রকম সাহায্য যাতে করে। সেজন্য আগেই নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।

তাই এবার কাঁচের ঘর কি বানানো হবে? সেই প্রশ্ন আরও বেশি করে উঠছে। দুই মাসের বেশি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে আছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সেখানে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবার। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কি সেখানেই হবে? এই প্রশ্ন উঠছে।

Sujaykrishna

কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ অত্যন্ত আবশ্যক হয়ে গিয়েছে। লিপস এন্ড বাউন্ডস সংস্থার সঙ্গে জড়িত কয়েকটি ফোন কল ইডির হাতে এসেছে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন আছে। সেই কথোপকথনের গলা কি কাকুর? সেটি জানা অত্যন্ত প্রয়োজন। দীর্ঘ সময় ধরে এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ আটকে আছে। এবার আদালতের ছাড়পত্রে ইডি নমুনা সংগ্রহ করতে চায়।

ইডির বিশেষ আদালত জানিয়ে দিয়েছে, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে বাধা নেই। যে কোনও জায়গায় গিয়েই এই নমুনা সংগ্রহ করা যেতে পারে৷ সেজন্যই এবার উঠেপড়ে লেগেছেন আধিকারিকরা। প্রশ্ন উঠেছে এসএসকেএম হাসপাতালেই কি এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে?

এখানেই উঠেছে আরও একটি বিষয়। এর আগে হাসপাতাল জানিয়েছিল কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কোনও বিশেষ ব্যবস্থা তাদের নেই। নমুনা সংগ্রহ করতে শব্দবিহীন ঘর দরকার। যেখানে বাইরের শব্দ ভিতরে আসতে পারবে না। একদম সূক্ষ্ম শব্দ রেকর্ড করা যাবে কন্ঠস্বরের। তা না হলে আদালতে সমস্যা হতে পারে ইডির আধিকারিকদের।

এজন্য কাঁচের ঘর প্রয়োজন। শব্দ আটকে যায় এমন কাঁচের ঘরেই নমুনা সংগ্রহ হবে। সেইরকম কোনও ঘর তো এসএসকেএম হাসপাতালে নেই৷ তাহলে কি হাসপাতাল কর্তৃপক্ষ ওই ঘর তৈরি করবে? বেশ কয়েক মাস ধরে ইডি আধিকারিকরা অপেক্ষা করে আছেন। এবার তারাও মরিয়া।

ঘর কি হাসপাতাল কর্তৃপক্ষ তৈরি করবে? না কী কাকুকে নিয়ে ইডি অন্য কোথাও যাবে? সেই প্রশ্ন উঠছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+