ভোটের কারনেই কি উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সিদ্ধান্ত ঘিরে একাধিক জল্পনা

বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে প্রায় প্রায় তিনমাসের বেশি হয়ে গিয়েছে! কিন্তু বাংলাতে বেশ কয়েকটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের দিন ঘোষণা না হওয়াতে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল নির্বাচন কমিশনকে।

বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে প্রায় প্রায় তিনমাসের বেশি হয়ে গিয়েছে! কিন্তু বাংলাতে বেশ কয়েকটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের দিন ঘোষণা না হওয়াতে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল নির্বাচন কমিশনকে।

উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলতেই নাকি ভোটের দিন ঘোষণা করছে না কমিশন। কার্যত সমস্ত জল্পনবার অবসান ঘটিয়ে আজ শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। আর দিন ঘোষণা হতেই ইতিমধ্যে ভোট প্রস্তুতিতে নেমে পড়েছেন তৃণমূল নেতা-কর্মীর।

কোথাও ব্যানার লাগানো হচ্ছে তো আবার কোথাও খেলা হবে স্লোগানে শুরু দেওয়াল লিখন। অন্যদিকে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বিপুল ভোটে হয় পেয়ে তৃতীয়বারের জন্যে ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় ফিরেই কার্যত মমতার কাছে বড় চ্যালেঞ্জ ছিল করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা। আর তা করতে ময়দানে নেমে পড়েন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ অনেকটাই কম।

আর এই অবস্থায় উত্তরবঙ্গ যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত তাঁর এই সফর এক ঢিলে দুই পাখি মারার মতো। গত কয়েকদিন ধরে লাগাতার উত্তরবঙ্গকে ঘিরে আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন বিজেপি নেতারা।

এমনকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পর্যন্ত কার্যত বঙ্গভঙ্গের এই দাবিকে সমর্থন করেছেন। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। পাশাপাশি উত্তরে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক করারও কথা ছিল রাজ্যের প্রশাসনিক প্রধানের।

এমনকি উত্তরবঙ্গ সফরে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়াতে তাঁর এই সফর আপাতত বাতিল করলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাঁর এই সফর বাতিল করলেন তা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে।

কারণ সরকারি ভাবে তাঁর সফর বাতিলের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ভোটের কারণে তাঁর উত্তরবঙ্গ সফর বাতিল বলে ধরে নেওয়া যাচ্ছে। যদিও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হয়নি। তবে এই কেন্দ্র থেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

ফলে এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাঁড়াচ্ছেন তা কার্যত নশিচত। তবে সূত্রের খবর, সম্ভবত ভোট মিটলেই ফের জেলা সফরে বেরিয়ে পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেটা সম্ভব কিনা তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে।

কারণ হিসাবে অনেকে বলছেন, আগামী ৩ অক্টোবর উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। তারপরই দুর্গা পুজোর ছুটি পড়ে যাচ্ছে। ফলে পুজোর ছুটি মেটার পরই মুখ্যমন্ত্রী একেবারে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মমতা, এমনটাই মত রাজনৈতিকমহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+