কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?
ভোটের মুখে নির্বাচন কমিশনকে ঘিরে সরব হলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি পুরনো নথি সামনে এনে প্রশ্ন তুলেছেন যে, কমিশনের কাগজে বিজেপি-র প্রতীক সহ স্ট্যাম্প কীভাবে ব্যবহার করা হয়েছিল। ওই কাগজের প্রতিলিপি হাতে নিয়ে তিনি বলেন, "পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে খেলুন।"

আজ উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই মমতা বলেন যে, বিষয়টি কি শুধুই 'ক্লারিক্যাল ভুল', নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা পরিষ্কার করা উচিত। এই একই সমস্যাতে আগে সামাজিক মাধ্যমে মিডিয়ায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এছাড়াও ভোটার তালিকা প্রকাশ নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন যে, "গভীর রাতে তালিকা প্রকাশ করা হয়েছে কেন? তালিকায় কী তাহলে স্বচ্ছতা নেই? বিচারকেরা আগে থেকে তো কাজ শেষ করে দিয়েছিলেন, তাহলে কেন দেরি হল? কোনও পক্ষপাত হয়েছে না কী?"
সাম্প্রতিক প্রশাসনিক বদল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি যে, অনৈতিকভাবে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। সেইসঙ্গে, নির্দিষ্ট কিছু আধিকারিককে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে সরানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
একই সঙ্গে কমিশন এবং বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগ তোলেন এবং বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা। যদিও বিরোধী শিবির থেকে এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়াও এসেছে।
অর্থাৎ ভোটের আগে নির্বাচন কমিশনকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়ে উঠছে।












Click it and Unblock the Notifications