"রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে", ডিভিসি প্রসঙ্গে মমতাকে চ্যালেঞ্জ করে কেন এমন বললেন শুভেন্দু?
দামোদর ভ্যালি কর্পোরেশন 'ডিভিসি'র ভূমিকায় ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই বিষয়ে লিখেছেন তিনি। এবার আসরে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলা অন্ধকারে ডুবে যেতে পারে এমন কথা বললেন শুভেন্দু অধিকারী। কিন্তু কেন তিনি এমন কথা বললেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি। ডিভিসি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সামনে রেখে পালটা দিলেন শুভেন্দু।

পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় বিদ্যুৎ ডিভিসির মাধ্যমে যায়। ট্রেন চলে সেই বিদ্যুতে। কারখানায় বিদ্যুৎ দেওয়া হয়। সেই ডিভিসির সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংঘাতে যাচ্ছেন। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন তিনি। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
" একটা পাওয়ার প্লান্ট করতে পারেননি। এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি। ডিভিসির উপর নির্ভর করেন। আবার ডিভিসির সঙ্গে সম্পর্ক কাটঅফ করবেন বলেছেন।" কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
মমতাকে চ্যালেঞ্জ করে শুভেন্দু বলেছেন, " "আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন, আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে।"
" উনি নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবছেন। পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ।" খোঁচা রাজ্যের বিরোধী দলনেতার।












Click it and Unblock the Notifications