Lok Sabha Election 2024:হুগলিতে দুই দিদির লড়াই, যাদবপুরে সায়নী, এক নজরে দেখে নিন তৃণমূলের তারকা প্রার্থীদের
ব্রিগেডের মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেস। রবিবার সকাল থেকেই ব্রিগেডে তৃণমূলের সভার দিকে নজর ছিল বাংলা তথা গোটা দেশের রাজনৈতিক মহলের। প্রত্যাশা মতোই ২০২৪ সালে লোকসভার লড়াইয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাঁক নক্ষত্র। খেলার মাঠ থেকে সিনেমা জগতের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লড়াইয়ে সামিল হলেন তারকারা।
গত কয়েকদিন ধরেই রচনা বন্দ্যোপাধ্যায়ের ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে। রবিবার দুপুরে সেই জল্পনাতেইঅ পড়ল সিলমোহর। হুগলিতে লড়াই দুই টলি তারকার। সিনেমা থেকে অনেকদিন আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন রচনা। তবে ছোট পর্দা দিয়ে ঘর করে নিয়েছেন লাখ লাখ মানুষের মনে। বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি সামলাচ্ছেন দিদি নম্বর ১ সঞ্চালনার কাজ। হুগলি থেকে লকেটের বিরুদ্ধে তৃণমূলের তাস রচনা।

সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের টেলিভিশন অনুষ্ঠানে ঘুরে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন থেকেই কার্যত রাজনীতির অলিগলিতে জল্পনা বাড়ছিল রচনার রাজনীতিতে হাতেখড়ি নিয়ে। অবশেষে রাজনীতির লড়াইয়ে নামলেন। তবে তাঁর লড়াই কঠিন হবে কারণ হুগলীতে ২০১৯ সালে ৭০ হাজারের বেশি ভোটে জিতেছেন লকেট। ফলে কঠিন আসনে দল রচনাকে প্রার্থী করল।
মাঝে শোনা গিয়েছিল যে দেব এবার লড়বেন না লোকসভা নির্বাচনে। সরে দাঁড়াবেন রাজনীতি থেকে। কিন্তু এদিন প্রার্থী তালিকা ঘোষণা হতেই স্পষ্ট হয়ে গেল যে তিনি লড়াইয়ে আছেন। বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণে হারলেও দলের আস্থা বজায় রেখেছেন সায়নী, এবার তিনি হেভিওয়েট যাদদপুর কেন্দ্রে।
২০২১ সালের বিধানসভা ভোটে হারলেও সায়নী ক্রমশ সংগঠনের কাজে জড়িয়ে পড়েন। এর পর ওই বছরই জুন মাসে তৃণমূলের যুব কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যান অভিষেক। সেই জায়গায় নিযুক্ত হন সায়নী। মেদিনীপুরে গত বার জিতেছিল বিজেপি। দিলীপ ঘোষ এবার দাঁড়াবেন কিনা তা এখনও চূড়ান্ত নয়। তবে বিধায়ক তথা অভিনেত্রী এবার লোকসভা ভোটের লড়াইয়েও নামলেন।
এছাড়াও আসানসোলে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল। ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো খেলার মাঠের তারকারাও স্থান পেয়েছেন তৃণমূলের প্রার্থী তালিকায়।
TMC Brigade Rally: অভিজিৎকে নিশানা করলেন অভিষেক, ব্রিগেডের মেগা মঞ্চ থেকেই নাম না করেই আক্রমণ
তবে এবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন টলিউডের দুই বিখ্যাত অভিনেত্রী নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী।












Click it and Unblock the Notifications