অপরাধীরা যে প্রান্তেই লুকিয়ে থাক, ধরা পড়বেই, বললেন সিভি আনন্দ বোস

বেঙ্গালুরুতে বিস্ফোরণের ঘটনায় দুই সন্দেহভাজন জঙ্গিকে বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিষয়ে মন্তব্য করলেন। "অপরাধীরা দেশের যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, তারা ধরা পড়বেই।"

রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তরপ্রদেশ রওনা হয়েছেন। অযোধ্যা রাম মন্দিরে তিনি পুজো দেবেন। শুক্রবার সকালে তিনি কলকাতা বিমানবন্দর এসে পৌঁছান। সেই সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। বাংলা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে এনআইএ গ্রেফতার করেছে। সেই বিষয়ে জানতে চাওয়া হয়।

"এটা ফ্যাক্ট যে আইনের হাত মুভ করতে শুরু করেছে। অপরাধীরা ধরা পড়ছে। এটা গণতন্ত্রের পক্ষে ভালো। ভারত একটি মহান দেশ। বাংলা তার জনপ্রিয় একটি অংশ। অপরাধীরা দেশের যে প্রান্তেই লুকিয়ে থাক, তারা ধরা পড়বেই। এটা একটা শিক্ষা।" এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল।

বাংলা অপরাধীদের সেফ প্যাসেজ। এই বক্তব্য বিজেপির পক্ষ থেকে জোরালোভাবে ফের রাখা হচ্ছে৷ অমিত মালব্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা রীতিমতো এই ঘটনায় আক্রমণাত্মক মেজাজে। বাংলা কি অপরাধীদের সেফ প্যাসেজ? রাজ্যপালের কাছে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, "এটা অপরাধীদের জিজ্ঞাসা করুন।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের বৈঠক হয়েছিল। সেই বিষয়ে রাজ্যপাল বলেন,
"একটি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ ভিন্ন ভিন্ন হয়। একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম, যেখানে সবাই আসতে পারেন। সেটা হল রাজ্যপাল। ওরা আমার কাছে আসেন। ওদের কথা বলেন। আমি আমার মতো পরামর্শ দিই। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিই।"

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আমি রামমন্দির যাচ্ছি। রাজ্যের সর্বাঙ্গীন শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে। রামের কাছে আমার প্রার্থনা, রাজ্যের কোথাও যেন দুর্নীতি ও সন্ত্রাস না থাকে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+