মুকুলও কি ঝরে যাবে, 'অন্তর্ধান' ঘিরে দানা বাঁধছে জল্পনা

সারদা-কাণ্ডে মদন মিত্র গ্রেফতার হওয়ার পর যাঁকে ঘিরে সবচেয়ে বেশি জল্পনা ছড়াচ্ছে, তিনি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। অথচ অজ্ঞাত কারণে তাঁকে এখন জনসমক্ষে দেখা যাচ্ছে না। মদনবাবুর সমর্থনের গতকাল দলের সাধারণ কর্মীরা পথে নামলেও মুকুল রায়ের টিকি দেখা যায়নি। তা হলে কি সিবিআই জেরা করতে পারে, এই ভয়ে তিনি সেঁধিয়ে গিয়েছেন?
সারদা-কাণ্ডে প্রকাশ্যে আসার পর ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "কুণাল চোর? টুম্পাই চোর? মদন চোর? মুকুল চোর? আমি চোর? আর তোমরা সব সাধু?" দেখা যাচ্ছে, যাঁদের নাম তিনি বলেছিলেন, তাঁদের প্রথম তিনজনই জেলে গিয়েছেন। এ বার মুকুল রায়কেও সিবিআই ডাকবে বলে খবর। আর তাতেই ছড়িয়েছে আতঙ্ক।
তা হলে মুকুলবাবু গেলেন কোথায়? কেউ বলছে, তিনি বাইপাসের ধারে তৃণমূল ভবনে সারাদিন সময় কাটিয়েছেন। কেউ বলছে, মেদিনীপুরে কর্মীসভার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এখন তিনি মেদিনীপুরেই আছেন। আবার কেউ বলছেন, তিনি এখন রাজ্যের বাইরে। বেড়াতে গিয়েছেন।












Click it and Unblock the Notifications