কবে বাড়ি ফিরবেন উত্তরকাশীর টানেলে উদ্ধার হওয়া তিন শ্রমিক, অপেক্ষায় পরিবার

উত্তরকাশীর টানেল থেকে উদ্ধার হওয়া শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন। তারা শারীরিক ও মানসিকভাবে এখন সুস্থ রয়েছেন। এমন কথাই জানা যাচ্ছে। বাংলা থেকে তিন শ্রমিক ওই টানেলে আটকে ছিলেন। তারাও এখন মানসিক ও শারীরিকভাবে সুস্থ। কবে তারা বাড়ি ফিরবেন? সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মানিক তালুকদার হুগলির পুরশুড়ার বাসিন্দা জয়দেব পরামানিক ও হরিণখালির বাসিন্দা সৌভিক পাখিরা টানেলের মধ্যে আটকে ছিলেন। টানা ১৭ দিন উদ্বেগ উৎকণ্ঠায় কাটিয়েছেন তিন পরিবার। উদ্ধার হওয়ার পর তিন জনের সঙ্গেই পরিবারের সদস্যদের কথা হয়েছে। কিছুটা স্বস্তিতে ফিরেছে পরিবারগুলি।

uttarkashi

বুধবারই ৪১ জন শ্রমিককে ঋষিকেশ এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বায়ুসেনার চিনুক হেলিকপ্টারে তাদের নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে তারা পর্যবেক্ষণে রয়েছেন। প্রত্যেক শ্রমিকের শারীরিক ও মানসিক স্বাস্থ্য অনেক উন্নত হয়েছে। চিকিৎসকরা সে কথাই জানাচ্ছেন।

মানিক তালুকদারের সঙ্গে রয়েছেন তার ভাইপো বিনয় তালুকদার ও আত্মীয় গৌতম চন্দ্র। মাঝেমধ্যে তিনি ঘুমের মধ্যে কেঁপে উঠছেন। একথা জানা গিয়েছে।জয়দেব পরামানিক ও সৌভিক পাখিরা সম্পূর্ণ সুস্থ। তাদের এই সমস্যা নেই বলে জানা যাচ্ছে। ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলছেন। হাসপাতালে রুটি, আলুর তরকারি, ভাত, ডাল, সবজি খেতে দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাদের ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।

রাজ্যের তরফে আধিকারিকদের একটি দল উত্তরকাশী গিয়েছে। তারা বিষয় সম্পর্কে খোঁজখবর রাখছেন বলে খবর। ওই তিনজনকে রাজ্যের তরফে ফিরিয়ে নিয়ে আসা হবে। এমন কথাই জানা গিয়েছে প্রাথমিকভাবে সরকারি তরফে। পরিবারের সদস্যদের সঙ্গেও দুই জেলার জেলা প্রশাসন যোগাযোগ রাখছে।

কবে ছেলেকে দেখতে পাবেন? সেই আশায় দিন গুনছেন সৌভিকের মা তপতী পাখিরা। ছেলে ও অন্যান্যদের সুস্থতা কামনায় তিনি পুজো দিচ্ছেন। মঙ্গল কামনা করছেন তাদের। জয়দেব পরামানিকের বাবা অপেক্ষা করছেন ছেলের জন্য। তার বাড়িতেও উৎকণ্ঠা ও হতাশা নেমে এসেছিল।

মানিক তালুকদারের স্ত্রী অপেক্ষা করছেন স্বামীর ঘরে ফেরার। আর্থিক অবস্থা ভালো নয়। প্রত্যন্ত এলাকায় তাদের বাস। সে কারণেই বেশি টাকা উপার্জনের জন্য উত্তরকাশী রওনা হয়েছিলেন মানিক। কিন্তু তারপরেই এই ভয়াবহ ঘটনা। আবার কি বাইরে স্বামীকে কাজ করতে যেতে দেবেন স্ত্রী? প্রশ্ন থেকেই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+