Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election: ২০১৯ সালে বাংলায় নির্বাচন হয়েছিল সাত দফায়, কোন আসনে কবে হয়েছিল ভোটগ্রহণ?

শনিবার লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হবে। কত দফায় কতদিন ধরে দেশেজুড়ে সাধারণ নির্বাচন‌ চলবে বা কবে হবে ফল প্রকাশ? সবকিছুই চূড়ান্ত হয়ে যাবে আজ দুপুরে নির্বাচন কমিশনের ঘোষণার পর। বিশেষ নজর বাংলার দিকে। ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় কত দফায় এবং কোথায় কোন দিনে ভোট হয়েছিল? সেই তথ্যগুলি জেনে নিন এই প্রতিবেদনে।

২০১৯ সালে রাজ্যের ৪২টি আসনে মোট ৭ দফায় ভোটগ্রহণ হয়েছিল। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত চলেছিল বঙ্গের লোকসভা ভোট। তিনটি রাজ্যে পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে সাত দফায় লোকসভা ভোট হয়েছিল ২০১৯ সালে।

Lok Sabha Election

প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল ২০১৯ সালের ১১ এপ্রিল। উত্তরবঙ্গের দুটি আসনে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হয়। ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের তিনটি আসনে ভোটগ্রহণ হয়েছিল। এই আসনগুলি ছিল রায়গঞ্জ, দার্জিলিং, জলপাইগুড়ি।

তৃতীয় দফায় আসন সংখ্যা ৩ থেকে ৫ হয়। ২৩শে এপ্রিল হয়েছিল তৃতীয় দফার ভোটগ্রহণ হয়েছিল বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে। চতুর্থ দফার ভোটগ্রহণ হয়েছিল ২৯ এপ্রিল। মোট আটটি আসনে ভোট হয়। এই আসলগুলি ছিল বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম।

পঞ্চমদফায় ৬ই মে সাতটি কেন্দ্রে ভোট হয়েছিল। সেই কেন্দ্রগুলি ছিল বনগাঁ, ব্যারাকপুর, উলুবেরিয়া, হাওড়া,হুগলি, শ্রীরামপুর, আরামবাগ। ষষ্ঠদফা অর্থ্যাত ১২ মে ভোট হয়েছিল আটটি আসনে। এই কেন্দ্রগুলি ছিল তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর।

সপ্তম তথা শেষ দফায় ভোট হয়েছিল সর্বাধিক ৯ আসনে। এই কেন্দ্রগুলি ছিল দমদ, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, ক‌লকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ।

বিহার, উত্তরপ্রদেশের মতোই বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ করা নির্বাচন কমিশনের কাছে বাড়তি চ্যালেঞ্জ। বিগত এক দশকের বেশি সময় ধরেই বাংলায় নির্বাচন মানেই রাজনৈতিক সন্ত্রাস, রক্তপাতের চিত্র উঠে আসে। তাই বাংলাকে নিয়ে বাড়তি সতর্ক থাকে জাতীয় নির্বাচন কমিশন। ২০১৯ সালে সাত দফায় ভোট হয়েছিল যাতে সব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যায়।

২০১৯ সালে। পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের প্রায় সবকটিতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মূলত তৃণমূল ও বিজেপির মধ্যেই। ভোট প্রাপ্তির নিরিখে বাম-কংগ্রেস পিছিয়ে ছিল অনেকটাই। গত লোকসভা ভোটে তৃণমূল জিতেছিল ২২টি আসনে। বিজেপি চমকপ্রদ ফল করে জিতে নিয়েছিল ১৮টি সিট। অন্যদিকে কংগ্রেস জিতেছিল দুটি আসনে। বামেরা খাতা খুলতেই পারেনি। এবারও লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে বিজেপি এবং তৃণমূলই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+