বিদায়ের পথে শীত, বাড়ছে গরমের দাপট! কেমন থাকবে এই সপ্তাহের আবহাওয়া? জেনে নিন
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই বাংলায় শীত অনেকটাই কমে এসেছে। ভোরে হালকা হালকা ঠান্ডার অনুভূতি পাওয়া গেলেও দিনের বেলায় রোদের তাপে গরম স্পষ্ট ভাবে অনুভূত হয়। আবহাওয়া দফতর জানিয়েছে যে, চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তর থেকে পশ্চিমের ঠান্ডা হাওয়া না থাকার কারণে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, চলতি মাসেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এই সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকাল থেকে রাতের শীতের আমেজ ধীরে ধীরে কমতে থাকবে।
দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় পারদ ৩৩ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে।
উত্তরবঙ্গে দার্জিলিংয়ে ৬ থেকে ৭ ডিগ্রি, কালিম্পংয়ে ১১ থেকে ১৪ ডিগ্রি এবং শিলিগুড়ি থেকে মালদায় ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তবে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়ালেও তার সরাসরি প্রভাব বাংলায় এসে পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications