দিনে ভ্যাপসা গরম, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কলকাতা সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন
গতকাল রাতে আচমকা ঝড় এবং বৃষ্টিতে ভিজেছে গোটা কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে গাছের ডাল ভেঙে পড়া থেকে শুরু করে হোর্ডিং ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও এদিন বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আজ সকালটা তুলনামূলক স্বস্তিদায়ক থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে গরমও বাড়তে পারে। আকাশে মেঘ এবং রোদের পালাবদল চলতে পারে সারাদিন ধরে। দুপুরের দিলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৩৩-৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর তার সঙ্গে আর্দ্রতা বাড়ায় অস্বস্তিও থাকতে পারে।
তবে বিকেলের পর থেকে আবারও আবহাওয়ায় বদলানোর সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলায় দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে দিনের বেশিরভাগ সময় গরম ও আর্দ্রতা থাকবে। কিন্তু সন্ধ্যার সময় বৃষ্টি নামার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে আবার দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদেও সেই একই পরিস্থিতি থাকতে পারে। সকালে তাপমাত্রা বেড়ে গেলেও বিকেলের দিকে আবহাওয়া বদলে যেতে পারে।
উত্তরবঙ্গেও গতকাল ঝড় এবং বৃষ্টির কারণে একাধিক জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে। আজও সেখানে মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications