Vande Bharat Express: বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর হয়ে পুরী যাবে বন্দে ভারত? মুখ খুলল রেল

Vande Bharat Express: নতুন বন্দে ভারত পাচ্ছে বাংলা! বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বেশ কয়েকটি রুটে নয়া বন্দে ভারত চলার কথা রয়েছে। আর সেই তালিকায় বাংলাও রয়েছে। তবে কবে তা চলবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভারতীয় রেলের টাইম টেবিল ভাইরাল হয়। যেখানে আসানসোল থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত (Vande Bharat Express) চালানোর দাবি করা হয়।

Vande Bharat Express

  • Vande Bharat Express: বিভিন্ন গ্রুপেও টাইমটেবিলটি ভাইরাল

শুধু সোশ্যাল মিডিয়াই নয়, বিভিন্ন গ্রুপেও টাইমটেবিলটি ভাইরাল হয়ে যায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। যদিও এই বিষয়ে মুখ খুলেছে রেল। এমনকি সোশ্যাল মিডিয়াতেও বার্তা দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি দেখা যাচ্ছে, আসানসোল থেকে পুরী রুটে নয়া বন্দে ভারত (Vande Bharat Express) চালানোর কথা বলা হয়েছে। আসানসোল থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়বে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ১টায় পুরী পৌঁছানোর কথাও বলা হয়েছে।

  • Vande Bharat Express: যাত্রীদের হৈচৈ পড়ে যায়

একই ভাবে দুটো ৪০ মিনিটে পুরী থেকে বন্দে ভারত (Vande Bharat Express) ছাড়বে বলে ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটিতে দাবি করা হচ্ছে। রাত ১০:৩৫ মিনিটে আসানসোল পৌঁছানোর কথা বলা হয়েছে। এমনকি দীর্ঘ এই যাত্রাপথে একাধিক স্টেশনে স্টপেজের কথাও উল্লেখ করা হয়েছে ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি। বলা হয়েছে আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বালেশ্বর, কটক, ভুবনেশ্বরে স্টপেজ পাওয়া যাবে। টাইমটেবিল ভাইরাল হতেই রীতিমত যাত্রীদের হৈচৈ পড়ে যায়।

  • Vande Bharat Express: কী বলচে রেল?

বছর শেষে অনেকেই পুরী যান। নতুন বন্দে ভারতের (Vande Bharat Express) খবর আসতেই যাত্রীদের উচ্ছেসিত হয়ে পড়েন। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আসানসোল-পুরী বন্দে ভারতের বিষয়ে কিছুই জানে না রেল। একেবারেই খবরটি সত্য নয় বলে দাবি করা হচ্ছে আসানসোল ডিভিশনের তরফ থেকে।

এমনকি পূর্ব রেলের তরফে রেলের ভাইরাল বিজ্ঞপ্তিটি ফেক বলে দাবি করা হয়েছে। এইরকম কোনও ট্রেন রেলের তরফে ঘোষণা করা হয়নি বলেই জানানো হয়েছে। ফলে এমন কোনও তথ্য বিশ্বাস না করার কথা বলা হয়েছে।

তবে খুব শীঘ্রই বাংলা থেকে অন্য রুটে বন্দে ভারত চালানোর গুঞ্জন রয়েচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+