Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় যা করেছেন, তাতে দলের ভাবমূর্তি নষ্ট হবে কেন? উলটো সুর কাকলির গলায়

জ্যোতিপ্রিয় মল্লিকের নাম কি এবার জেলায় অতীত হতে চলেছে? তৃণমূলের অনুষ্ঠানে তাঁর আর ছবি নেই৷ জ্যোতিপ্রিয় মল্লিক যা করেছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার৷ এমন বক্তব্য খোদ দলের সাংসদের মুখেই। আর এখানেই জ্যোতিপ্রিয়কে নিয়ে বাড়ছে সংশয়৷

প্রায় এক সপ্তাহ হতে চলল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন। রেশন বন্টন দুর্নীতির অভিযোগে ইডির হেফাজতে তিনি। এত তাড়াতাড়ি তিনি ছাড়া পাবেন। এই কথা মনেও আনা যাচ্ছে না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়িয়েছেন। কিন্তু গোটা দল কি তাঁর পাশে?

Jyotipriya Mallick

উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা, বিধায়ক, সাংসদের গলায় যেন অন্য সুর। অতি সম্প্রতি বনগাঁ এলাকায় বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলাকার বিধায়ক বিশ্বজিৎ দাসের ছবি ফ্লেক্সে দেখা যায়। জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি এতকাল দেখা গিয়েছে। মন্ত্রী গ্রেফতার হতেই কি বাদ দেওয়া হল সব?

এলাকার বিধায়ক এই বিষয় নিয়ে বেশি কথা বলতে চাননি৷ দল কেবল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিতে বলেছে। এই কথাই তিনি বলেছেন। তার নিজের ছবি ব্যবহারের সময় যুক্তি, কর্মীরা দিয়েছেন। তবে পরিস্থিতি অন্য ইঙ্গিতই দিচ্ছে।

এদিকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কথাতেও অন্য সুর। জ্যোতিপ্রিয় মল্লিকের কাজ তার ব্যক্তিগত ব্যাপার। সেই দায় সাংসদের নেই। পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃণমূলের এই দাপুটে সাংসদ। তাঁর কথায়, ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হবে কেন? অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদারের গলায় অন্য সুর।

জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে এই কথা কাকলি ঘোষ দস্তিদার বলছেন। তখন তাঁর পাশে বসে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উত্তর ২৪ পরগনা জেলাতে রথীন ঘোষ এই মুহূর্তে বেশ জায়গা করে নিয়েছেন। প্রশ্ন উঠল, তাহলে কি দলের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের জায়গা ছোট হতে শুরু করেছে?

তাঁকে নিয়ে দলের অন্দরেও তো তেমন চর্চা হচ্ছে না। অন্যান্য নেতৃত্বও চুপ। এদিকে শুক্রবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল কংগ্রেস দল তার সঙ্গে আছে। তিনিও দলের সঙ্গে আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+