West Bengal Ration Scam: দুর্নীতির টাকায় হিন্দি ছবি! অভিনেত্রী ঋতুর মুখে বালু ঘনিষ্ঠের নাম
West Bengal Ration Scam: রেশন দুর্নীতি কাণ্ডে বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) নাম জড়িয়েছে! এরপরেই বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা জেরা করেন এনফোর্সমেন্টের আধিকারিকরা। দীর্ঘ জেরা পর্বে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য সামনে এসেছে বলেই খবর। যদিও এই কেলেঙ্কারির সঙ্গে তিনি কখনই জড়িত নয় বলে স্পষ্ট করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
এমনকি তাঁর আইনজীবীও জানিয়েছেন, একটি সিনেমার জন্য টাকা লেনদেন হয়। কিন্তু সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে! কিন্তু বুধ ঠিক কী হল? রেশন দুর্নীতির তদন্ত (West Bengal Ration Scam) করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেক্টের (ED) আধিকারিকরা। তদন্তে জানা যায়, অভিনেত্রীর একটি সংস্থায় দুর্নীতির টাকা ঢুকেছে।

আর সেই অ্যামাউন্ট কয়েক লাখ টাকা। কিন্তু কিসের টাকা সেটি? তা নিশ্চিত হতেই বুধবার জেরা করা হয় ঋতুপর্ণাকে। জেরায় অভিনেত্রী বেশ কিছু নথি জমা দেন। আর তা দিয়ে তিনি জানিয়েছেন, ৬০ লক্ষ টাকা ২০১৩ সালে তাঁর সংস্থায় গিয়েছিল। আর তা যায় ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। যদিও ২০ লাখ টাকা ২০১৫ সালের মধ্যে ফেরত দিয়ে দেন বলেও তদন্তকারী আধিকারিকদের জানান টলিউডের এই অভিনেত্রী।
West Bengal Ration Scam: কীসের জন্য সেই টাকা ঢোকে?
এই বিষয়ে একজনের নাম উঠে এসেছে। তাঁর কাছ থেকেই তাঁর সংস্থায় ওই টাকা গিয়েছিল বলে জানিয়েছেন ঋতুপর্ণা। একটি হিন্দি ছবির জন্য সেই টাকা ঢুকেছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি। তবে যে ব্যক্তির নাম অভিনেত্রী জানিয়েছেন তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ট বলে জানা যাচ্ছে। প্রয়োজনে তাঁকেও জেরা করতে পারেন তদন্তকারী আধিকারিকরা। তবে হিন্দি সিনেমাটি হলেও লঞ্চ করেনি। কিন্তু কেন তা স্পষ্ট হয়নি।
তবে সিনেমার ছাড়পত্র থেকে শুরু করে সমস্ত চুক্তিপত্র, ব্যাঙ্কের যাবতীয় লেনদেনের (West Bengal Ration Scam) নথি অভিনেত্রী জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। অভিনেত্রী আরও জানিয়েছেন, ইডির আধিকারিকরা যে নথি চেয়েছিলেন তা দিয়েছেন। সবরকম ভাবে সাহায্য করেছেন বলেও সংবাদমাধ্যমকে জানান। এমনকি তদন্তে ইডির গোয়েন্দা আধিকারিকরা খুশি বলেও জানান ঋতুপর্ণা সেনগুপত।
বলে রাখা প্রয়োজন, রেশন দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর ঘনিষ্ট বাকিবুর রহমানকে গ্রেফতার করে একাধিক তথ্য পান আধিকারিকরা। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়।












Click it and Unblock the Notifications