West Bengal Winter: পুজোয় ঘামে ভেজা জামায় ঠাকুর দেখা না বৃষ্টি? পুজোয় কোন কোন জেলার আবহাওয়া ভাল থাকবে

West Bengal Winter: পুজোয় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হলেও তা বুধবার থেকে কমতে শুরু করবে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। সঙ্গে থাকতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।

এছাড়া সপ্তাহের শেষের দিকে পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে উত্তরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। নবমী ও দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। উপকূলের জেলাগুলির কোথাও কোথাও মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

West Bengal Winter

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
৬অক্টোবর ২৫ ৩৪ অংশত মেঘলা আকাশ
৭অক্টোবর ২৫ ৩৩ একই
৮অক্টোবর ২৫ ৩৩ সাধারণভাবে পরিষ্কার আকাশ
৯অক্টোবর ২৪ ৩৩ একই
১০অক্টোবর ২৪ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৬, ১৭ অক্টোবর সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হলেও, বাকি পাঁচ জেলার আবহাওয়া শুকনো থাকবে।
  • ১৮, ১৯ ও ২০ অক্টোবর বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত হাল্কা থেকে ভারী, বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+