Garib Rath Express: নতুন 'গরিব রথ' এক্সপ্রেস পাচ্ছে বাংলা! জানেন কী কী সুবিধা পাবেন ট্রেনে
Garib Rath Express: ভারতীয় রেলে আমূল পরিবর্তনের টার্গেট নিয়েছে মোদী সরকার! ট্রেনের কোচ থেকে শুরু করে যাত্রী সুরক্ষায় বিশেষ নজর দিচ্ছে মন্ত্রক। বদল আসছে 'গরিব রথ এক্সপ্রেসেও'। দেশের মানুষ কিছুটা সস্তায় যাতে এসি'তে যাত্রা করতে পারেন সে কথা মাথায় রেখে এই ট্রেনটিকে নিয়ে আসা হয়।
খুব শীঘ্রই নতুন 'গরিব রথ' (Garib Rath Express) পাচ্ছে বাংলা। যা চলবে আগরতলা পর্যন্ত। এমনটাই রেল সূত্রে খবর। নামে গরীব হলেও আদৌও কি এই ট্রেন সাধারণ? এক নজরে জেনে নিন খুঁটিনাটি তথ্য?

- Garib Rath Express: 140 কিমি গতিতে ছুটতে পারে এই ট্রেন
গরিবরথ এক্সপ্রেসগুলি (Garib Rath Express) দীর্ঘ দূরত্বের ট্রেন। লম্বা দূরত্ব হওয়াতে একাধিক স্টপেজ দেওয়া হয়। এই ট্রেনগুলির গড় গতি প্রায় ৮১ কিমি/ঘন্টা। যদিও সর্বোচ্চ গতি ১৪০ কিমি/ঘন্টায় ছুটতে পারে এই ট্রেন। মোট ১২ টি বগি থাকে গরিব রথ এক্সপ্রেসগুলিতে। কিছু ক্ষেত্রে এর থেকেও বেশি কোচ রয়েছে। সেকেন্ড এসি এবং থার্ড এসি যুক্ত থাকে ট্রেনগুলিতে। অনেক সময় জেনারেল কোচও অনেক 'গরিব রথে' যুক্ত করা হয়।
- Garib Rath Express: 'মিডিল বার্থে' বড় বদল
সিট অনেক বেশি আরামদায়ক। 'গরিব রথ এক্সপ্রেসে'র (Garib Rath Express) থার্ড এসি'তে 'মিডিল বার্থ' নিয়ে যাত্রীদের বড় অভিযোগ রয়েছে। সেখানে না বসা যায় না ঠিক ভাবে শোয়া যায়। কিন্তু কোচের বদল হওয়াতে 'মিডিল বার্থে' বড় বদল করা হয়েছে। এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, প্রতিটি আসনের সঙ্গে একটি স্টাডি ল্যাম্পও দেওয়া হয়েছে, যা ভ্রমণের সময় যেকোনো কিছু পড়তে আরাম দেবে। পাশাপাশি কোচ ইন্ডিকেশন বোর্ড দেওয়া হয়েছে।
- Garib Rath Express: 'গরিব রথ এক্সপ্রেস'
আগামী মাস অর্থাৎ জুলাই'য়ে সম্ভবত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতা-আগরতলা রুটে গরিব রথ এক্সপ্রেসের (Garib Rath Express) উদ্বোধন করতে পারে। যা খবর, সপ্তাহে তিনবার এই ট্রেন (Agartala-Kolkata Garib Rath Express) ছাড়বে। দীর্ঘ প্রায় ১৮ থেকে ২০ ঘণ্টার যাত্রাপথ হবে। আর এই যাত্রাপথে একাধিক স্টেশনে স্টপেজ দেবে নয়া 'গরিব রথ এক্সপ্রেস'। মালদা টাউন, লামডিং, গুয়াহাটি, শিলচর সহ একাসধিক স্টেশনে স্টপেজ দেবে নয়া এই ট্রেন। নয়া এই ট্রেন ঘোষণায় উপকৃত হবেন বহু মানুষ। কাছাকাছি আসবে দুই রাজ্য।












Click it and Unblock the Notifications