West Bengal Weather: উত্তরবঙ্গে ফের অতিভারী বৃষ্টির সতর্কবার্তা! একনজরে দক্ষিণবঙ্গের আবহাওয়া
West Bengal Weather: বৃষ্টির রেশ কমতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের পাশাপাশি বৃহস্পতিবারও সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সঙ্গে তাপমাত্রার পরিবর্তনেরও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩০.৬) | ২৬.২ (২৪.১) |
| বহরমপুর | ২৭ (২৬.৪) | |
| বাঁকুড়া | (৩১.১) | ২৩.৬ (২৩.৪ ) |
| বর্ধমান | (৩০) | ২৪.৬ (২৪) |
| কোচবিহার | (৩০.৭) | ২৭.১ |
| দার্জিলিং | (১৯.৪) | ১৭.৪ (১৭.২) |
| কালিম্পং | (২৩) | ২০.৫ (২০.৮) |
| দিঘা | (৩১.৩) | ২৭.২ (২৫.৩) |
| কলকাতা | (৩০.৪) | ২৬.২ (২৫.৯) |
| দমদম | (৩২.৫) | ২৬.৪ (২৫.৭) |
| কৃষ্ণনগর | (২৯.৪) | ২৫.৬ (২৫.৪) |
| মালদহ | (২৮.৫) | ২৬.৪ (২৬.১ ) |
| মেদিনীপুর | (৩১) | ২৬.৬ (২৫.৬) |
| শিলিগুড়ি | (৩৪.৩) | ২৮.২ (২৭.৭) |
| শ্রীনিকেতন | (৩০.৫) | ২৬ (২৪.৪) |
| সুন্দরবন | (৩০.৫) | ২৫ (২৫) |












Click it and Unblock the Notifications