West Bengal Weather Update: ৪০ ডিগ্রি পর্যন্ত...ভয়ঙ্কর সেই পূর্বাভাস দিয়েই দিল আলিপুর হাওয়া অফিস

West Bengal Weather Update: ফের একবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে! চলতি সপ্তাহেই তাপমাত্রা ছাড়াতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। এমনকী দক্ষিণবঙ্গের বহু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলেও পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে।

সূর্যের প্রখর রোদ শরীরে রীতিমত জ্বালা ধরাচ্ছে। বেলা বাড়তেই বাড়ছে গরমও। এক নজরে দেখে নিন কেমন যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া? বৃষ্টির সম্ভাবনাও কি আছে? কি বলছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update

West Bengal Weather Update: তিন-চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা

গত সপ্তাহে টানা বৃষ্টি হয়েছে। যার ফলে এক ধাক্কায় অনেকটাই কমে যায় তাপমাত্রা। একটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়। সূর্য ডুবলেই বসন্তের ছোঁয়া শরীরে শিহরণ জাগাচ্ছিল। এমনকি সকালের দিকে ফ্যান বন্ধ করে দিতে হচ্ছিল পর্যন্ত। কিন্তু সেই স্বস্তি কাটতে চলেছে। ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটছে।

ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। চলতি সপ্তাহেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত ছাড়াতে পারে বলেও পূর্বাভাস (West Bengal Weather Update) । আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

West Bengal Weather Update: এক নজরে কলকাতার তাপমাত্রা

কলকাতাতেও পারদ ঊর্ধ্বমুখী। তবে সপ্তাহের শেষে গরম বাড়বে। এমনকী ৩৬ ডিগ্রিতে পর্যন্ত পৌঁছতে পারে তাপমাত্রা। যা স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে বলেই আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস। ইতিমধ্যে কলকাতা এবং সংগ্লগ্ন জেলাগুলির তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। আপাতত আগামী ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

West Bengal Weather Update: বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে

উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস (West Bengal Weather Update) । এছাড়াও সপ্তাহ শেষে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস। এমনকী কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অন্যান্য জেলাগুলি শুষ্ক থাকবে। ধীরে ধীরে গরম বাড়বে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+